স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রামে হামের সংক্রমণ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এক সপ্তাহে দুই শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্ত শিশুদের একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমএইচ) হাসপাতালে এবং অন্যজন চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ২৮ শিশু ভর্তি হয়েছে। সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, মোট ৪০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে ২৮ জন হাসপাতালে ভর্তি আছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
সিএমএইচ হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের প্রধান মোহাম্মদ মুছা মিঞা বলেন, ভর্তি শিশুদের অধিকাংশের বয়স ১৫ মাসের নিচে। তাদের মধ্যে জ্বর, র্যাশ ও নিউমোনিয়ার উপসর্গ দেখা দিয়েছে। সংক্রমণ ছড়ানো রোধে আলাদা ‘হাম কর্নার’ চালু করা হয়েছে।
জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম জানান, জেলার বিভিন্ন হাসপাতাল থেকে মোট ৪০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এদের মধ্যে ২৮ জন হাসপাতালে ভর্তি আছে। আর ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে