স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প কোনো পথ নেই। নির্বাচন ছাড়া অন্য কোনো সমাধান নিয়ে চিন্তা-ভাবনা জাতির জন্য ‘বিপজ্জনক’ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেস সচিব এ কথা বলেন। শফিকুর আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা সব সময় জোর দিয়ে বলেছেন, নির্বাচনই হবে দেশের সংকট নিরসনের একমাত্র পথ। কেউ যদি এর বাইরে কোনো সমাধানের পথ খুঁজতে চায়, তা জাতির জন্য বিপজ্জনক।’
জনগণের আস্থা অর্জনের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ দাবি করে প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন ও নির্ধারিত সময়ের মধ্যেই ভোট আয়োজনের প্রস্তুতি চলছে।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে