স্ট্রিম সংবাদদাতা

চলতি মাসের শেষ দিকে প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে সরকার। এই কার্ডের মাধ্যমে ব্যাংকিং লেনদেনের পাশাপাশি দেশে-বিদেশে সরকারি বিভিন্ন সেবা পাওয়ার সুযোগ থাকবে।
বুধবার (১৯ আগস্ট) মুন্সিগঞ্জে এক আলোচনা সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর এ কথা জানান।
জেলা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভাটি সদর উপজেলা পরিষদ কার্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
সভায় নুরুল হক নুর বলেন, প্রবাসী কার্ড চালু হলে পর্যায়ক্রমে সব প্রবাসীকে এর আওতায় আনা হবে। বর্তমানে যারা বিদেশে যাচ্ছেন, তাদের কার্ড দেওয়া হবে। বিদেশে অবস্থানরত প্রবাসীদের বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে এ কার্ড পৌঁছে দেওয়া হবে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে কার্ডধারী প্রবাসীরা অগ্রাধিকার পাবেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান, মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু প্রমুখ।
আলোচনা সভা শেষে জুলাই শহিদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও আর্থিক অনুদান তুলে দেন নুরুল হক নুর।

.png)

মালয়েশিয়া শ্রমবাজারে কর্মী পাঠাতে সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের মাধ্যমে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর দাবি জানিয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা।
২ মিনিট আগে
দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসতে আরও দুই থেকে তিন মাস লাগতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, ২০২৪ সালে টিকাদান ক্যাম্পেইন না চালানো এবং নীতিগত গাফিলতিতে যে ঘাটতি তৈরি হয়েছিল, তারই ফল বর্তমান হামের প্রাদুর্ভাব।
১৯ মিনিট আগে
রাজবাড়ীর পাংশায় চুরির অপবাদে জজ আলী বিশ্বাস (৩৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার ভোরের দিকে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের দড়ি বাংলাট গ্রামের করিম মণ্ডলের মিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে তাঁকে ডেকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।