হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১৯: ১৩
হাম। স্ট্রিম গ্রাফিক
হাম। স্ট্রিম গ্রাফিক

হামের উপসর্গে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৩১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৮২৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৯ শিশু। মোট মারা গেছে ৯২২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৪৫ হাজার ৭১১ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৭ হাজার ৭৬ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ২২ হাজার ৮০৫ শিশু বাড়ি ফিরেছে। ১৫ মার্চ থেকে দেশে ১৮ হাজার ৭৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু