স্ট্রিম প্রতিবেদক

দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসতে আরও দুই থেকে তিন মাস লাগতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, ২০২৪ সালে টিকাদান ক্যাম্পেইন না চালানো এবং নীতিগত গাফিলতিতে যে ঘাটতি তৈরি হয়েছিল, তারই ফল বর্তমান হামের প্রাদুর্ভাব। হাজার ভেন্টিলেটর বা আইসিইউ বেড বসিয়েও এই মৃত্যুর ঢল থামানো যাবে না। প্রতিরোধ ও টিকাদানই এর মূল সমাধান।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে এক কর্মশালা ও গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসপাতালটির রোগতত্ত্ব ও গবেষণা বিভাগ এবং আইসিডিডিআরবি আয়োজিত এই অনুষ্ঠানে হামের বিস্তার ও জিনগত বৈশিষ্ট্য নিয়ে গবেষণার ফল প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে ড. মুহিত হাম নিয়ে অবাস্তব আশ্বাস দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে বলেন, ‘টিকাদানের গতি শতভাগ বাড়ানো হলেও হাম পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও দুই থেকে তিন মাস লাগবে। তবে এই সময়ে সর্বোচ্চ চিকিৎসা এবং মাঠপর্যায়ে নজরদারি জোরদারের মাধ্যমে শিশুমৃত্যু কমিয়ে আনার চেষ্টা চলছে।’
এদিকে ওই গবেষণায় দেখা গেছে, দেশে ছড়িয়ে পড়া হামের মূল কারণ ভাইরাসের নতুন কোনো রূপ নয়। বরং বিশ্বজুড়ে প্রচলিত হামের তীব্র সংক্রামক ‘বি-৩’ ধরনের ভাইরাসের বিস্তার এবং টিকাদান ও মাতৃদুগ্ধে অ্যান্টিবডির ঘাটতি বর্তমান পরিস্থিতির অন্যতম কারণ।
গবেষণায় বলা হয়, ৯ মাস বয়সের আগ দিয়ে শিশুদের মধ্যে মাতৃগর্ভ থেকে পাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত কমে যায়। এর সঙ্গে নিয়মিত টিকাদানে ঘাটতির কারণে ৬ থেকে ৯ মাসের অপুষ্ট শিশু হামে আক্রান্ত ও মৃত্যুর বেশি ঝুঁকিতে রয়েছে।
অক্টোবরে চালু হচ্ছে ৫ শিশু হাসপাতাল
শিশু স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের কথাও জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, ‘আগামী অক্টোবরের মধ্যেই দেশের পাঁচটি বিভাগীয় ও জেলা শহরে নির্মিত পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল আনুষ্ঠানিকভাবে চিকিৎসা কার্যক্রম শুরু করবে।’
তিনি আরও বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দিতে খুব দ্রুত এক লাখ নতুন স্বাস্থ্য মাঠকর্মী নিয়োগ দেওয়া হবে। শিগগিরই পাঁচ হাজার নতুন চিকিৎসক এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের প্রক্রিয়াও শেষ করা হবে।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, পরিচালক (হাসপাতাল) ডা. নুরুল ইসলাম এবং আইইডিসিআরের পরিচালক ডা. কাজী আহমেদ জাকি।
গবেষণার ফল ও তথ্য-উপাত্ত উপস্থাপন করেন শিশু হাসপাতালের অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলাম এবং আইসিডিডিআরবির ভাইরোলজি বিভাগের প্রধান বিজ্ঞানী ড. মুস্তাফিজুর রহমান।

.png)

মালয়েশিয়া শ্রমবাজারে কর্মী পাঠাতে সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের মাধ্যমে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর দাবি জানিয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা।
৪০ মিনিট আগে
রাজবাড়ীর পাংশায় চুরির অপবাদে জজ আলী বিশ্বাস (৩৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার ভোরের দিকে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের দড়ি বাংলাট গ্রামের করিম মণ্ডলের মিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে তাঁকে ডেকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৬৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।