স্ট্রিম সংবাদদাতা

কিশোরগঞ্জে ইমাম-উলামা পরিষদের আপত্তির মুখে কনসার্ট বাতিল করেছে জেলা প্রশাসন। (বুধবার) জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে আলীশান রেস্টুরেন্টের উদ্যোগে এই কনসার্ট এবং এতে গান গাওয়ার কথা ছিল অ্যাশেজ ব্যান্ড ও নোবেলের।
গত সোমবার এই কনসার্ট আয়োজনের ঘোষণা দিলে পরের দিন তা বন্ধের জন্য স্থানীয় ইমাম-উলামা পরিষদ প্রশাসকের কাছে আবেদন করে। ইমাম-উলামা পরিষদের পক্ষে আবেদনটি করেন কিশারগঞ্জ সদর উপজেলা শাখা ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা আহমাদুল্লাহ।
আবেদনে বলা হয়, এই ধরনের কনসার্ট হলে পরিস্থিতি ঘোলাটে হওয়ার শঙ্কা রয়েছে।
মাওলানা আহমাদুল্লাহ কনসার্ট বলেন, ‘আবেদনের পর জেলা প্রশাসন কনসার্টটি বন্ধ করা হয়েছে বলে আশ্বস্ত করেছেন।’
বুধবার সরেজমিন দুপুরে পুরাতন স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, কনসার্টের মঞ্চের মালামাল গুছিয়ে ট্রাকে ভরছেন আয়োজকদের লোকেরা।
আলীশান রেস্টুরেন্টের মালিক ইব্রাহীম খলিল বলেন, আমাদের রেস্তরাঁর র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণী উপলক্ষে কনসার্টের আয়োজন করা হয়েছিল। জেলা প্রশাসন অনুমতি দিলেও, বুধবার দুপুরে তারাই জানায় করা যাবে না।’
জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কনসার্টের অনুমতি বাতিল করা হয়েছে। যে রেস্তোরাঁ আয়োজক, তাদের লাইসেন্সও নেই।

.png)

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। তাঁদের ছয়জনের পরিচয় পাওয়া গেছে। শনাক্ত হওয়া ছয়জনের মধ্যে পাঁচ বাংলাদেশি এবং একজন ভারতীয়। নিহত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়ার একই ঠিকানার চারজন রয়েছেন। তাঁরা হলেন—কুষ্টিয়া সদর উপজেলার আরুয়াপাড়ার দেবাশিস দত্ত (
২ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গানবাজনা বন্ধের অনুরোধ ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে অন্তত ২০ মাদ্রাসাশিক্ষার্থী আহত হয়েছেন।মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সে এই ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে-2cc0a5-256x144.webp)
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ পাঁচজন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় পুলিশ।