স্ট্রিম ডেস্ক

রাজধানীর শীর্ষস্থানীয় হোটেল ‘ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের’ এক্সিকিউটিভ শেফ হিসেবে যোগ দিয়েছেন বিশ্বখ্যাত মিসরীয় শেফ মোহাম্মদ কাসেম। বৃহস্পতিবার (২ জুলাই) হোটেলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১৮ বছরেরও বেশি আন্তর্জাতিক কর্মজীবনে শেফ কাসেম আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টস, হায়াত, কেম্পিনস্কি এবং হিলটনের মতো বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে কাজ করেছেন।
মিসরে জন্ম নেওয়া শেফ কাসেম মধ্যপ্রাচ্য, ভূমধ্যসাগরীয়, ইউরোপীয় এবং আন্তর্জাতিক রান্নায় সমান পারদর্শী। কর্মজীবনে তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভারত, ওমান এবং মিসরের বিভিন্ন লাক্সারি হোটেল ও রিসোর্টে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
মধ্যপ্রাচ্য, এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে কাজ করার সুবাদে ব্যতিক্রমী সব ডাইনিং কনসেপ্ট তৈরি, উচ্চ দক্ষতাসম্পন্ন রন্ধনশিল্পী দল পরিচালনা এবং অতিথিদের অবিস্মরণীয় অভিজ্ঞতা প্রদানের জন্য কাসেম বিশেষভাবে সমাদৃত।
ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের এক্সিকিউটিভ শেফ হিসেবে তিনি হোটেলের সব রেস্তোরাঁ, ব্যাঙ্কোয়েট, বিশেষ আয়োজন এবং মেনু সংস্করণের সামগ্রিক রন্ধন কার্যক্রম পরিচালনা করবেন। মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের সঙ্গে সমসাময়িক স্বাদের ফিউশন ঘটিয়ে অতিথিদের চমৎকার সব ‘কালিনারি জার্নি’ বা স্বাদ-ভ্রমণের অভিজ্ঞতা উপহার দেওয়াই তাঁর মূল লক্ষ্য।
নতুন এই পথচলা প্রসঙ্গে শেফ মোহাম্মদ কাসেম বলেন, ‘খাবারের জাদু মানুষ, সংস্কৃতি এবং স্মৃতিকে এক সুতোয় বেঁধে দেয়। ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে আমার অভিজ্ঞতাকে কাজে লাগানোর সুযোগ পেয়ে আনন্দিত। অতিথিদের জন্য এমন ডাইনিং অভিজ্ঞতা তৈরি করতে চাই যা তাঁদের আজীবনের মধুর স্মৃতি হয়ে থাকবে।’
লাক্সারি ডাইনিং, মেনু ইঞ্জিনিয়ারিং, কালিনারি ইনোভেশন এবং টিম লিডারশিপে শেফ কাসেমের দক্ষতা ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের প্রতিশ্রুতিরই প্রতিফলন। তাঁর হাত ধরে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে যুক্ত হতে যাচ্ছে নতুন মেনু, শেফ-লেড স্পেশাল ডাইনিং এবং লাইভ কালিনারি ইভেন্ট।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে বিএনপির অন্তত চারজনের নাম সামনে এলেও এখন একজনকে ঘিরেই আলোচনা। এরমধ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে জমে উঠেছে নির্বাচন। রাজনৈতিক মহলে কৌতূহল, রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবে ক্ষমতাসীনরা।
১ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রী। হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
১ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
২ ঘণ্টা আগে