নেপাল-তিব্বতে বন্যা /দেড় ঘণ্টা বন্ধের পর ফের শুরু উদ্ধার অভিযান

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

স্টিম গ্রাফিক
স্টিম গ্রাফিক

কৃত্রিম হ্রদ উপচে নতুন বন্যার আতঙ্ক কাটিয়ে নেপাল ও তিব্বত সীমান্তে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে। পানির স্তর কিছুটা কমায় এবং ঝুঁকি নিয়ন্ত্রণে আসায় উদ্ধারকাজ পুনরায় শুরু করা হয়।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি ও রয়টার্স জানিয়েছে, শুক্রবার (২৮ আগস্ট) সীমান্ত সংলগ্ন ব্যারিয়ার লেক বা কৃত্রিম হ্রদের পানির উচ্চতা কিছুটা হ্রাস পায়। ঝুঁকি কিছুটা নিয়ন্ত্রণে আসায় দুই প্রান্তেই উদ্ধার তৎপরতা পুনরায় শুরু হয়।

এর আগে হ্রদের তীর ভেঙে পানি উপচে পড়ার আশঙ্কায় চীনা উদ্ধারকর্মীরা সাময়িকভাবে নিরাপদ স্থানে অবস্থান নেন। অন্যদিকে নেপাল সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, উদ্ধার তৎপরতা প্রায় ৯০ মিনিট বন্ধ রাখা হয়েছিল।

নেপাল-তিব্বতের চ্ছোচ্ছেন খোলা এবং পুরেপু সাংপো নদীর মোহনায় সৃষ্ট এই হ্রদে প্রায় ২৫ লাখ ঘনমিটার পানি জমেছিল এবং আরও ৩০ লাখ ঘনমিটার পানি প্রবেশের আশঙ্কা ছিল। তবে ঝুঁকি কমে আসায় চীনের পানিসম্পদ মন্ত্রণালয় সর্বোচ্চ ‘লেভেল ফাইভ’ থেকে নামিয়ে ‘লেভেল ফোর’ সতর্কতা জারি করেছে। পাশাপাশি পানি নিষ্কাশন শুরু হওয়ায় হঠাৎ বড় ধরনের প্লাবনের তাৎক্ষণিক শঙ্কা কমে এসেছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বন্যায় তিব্বত অঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে এবং সেখানে এখনো ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন।

অন্যদিকে এই আকস্মিক বন্যায় নেপালে নিহতের সংখ্যা ৪৮৯ জনে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ।

নেপাল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে এখনো ৯ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ৫৩৭ জন বিদেশি নাগরিক। নিখোঁজ বিদেশিদের তালিকায় রয়েছেন ১৭৮ ভারতীয়, ৬৫ আমেরিকান, ৫৩ ইউক্রেনীয়, ৫১ মালয়েশীয় এবং অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের ৩৩ জন করে পর্যটক।

নেপালি সেনাবাহিনী দুর্গত এলাকা থেকে ১১৯ জন পর্যটকসহ মোট ৯০০ জনকে উদ্ধার করেছে। তবে প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে জানিয়ে নেপালি সেনাবাহিনীর মুখপাত্র বলেন, ‘জীবনে কখনো এ ধরনের বিপর্যয় দেখিনি।’

তথ্যসূত্র: বিবিসি ও রয়টার্স

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত