স্ট্রিম সংবাদদাতা

পারিবারিক বিরোধের জেরে করা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গাইবান্ধা সদর থানার এক উপপরিদর্শককে (এসআই) পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে ডেকে নিয়ে ব্যক্তিগত মোবাইল ফোন ও ল্যাপটপ আটকে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলার এসপি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং লালমনিরহাটের এক জেল কর্মকর্তাসহ তিনজনের নামে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী এসআইয়ের স্ত্রী।
গাইবান্ধা সদর আমলি আদালতের বিচারক মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন—গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) নিশাত অ্যাঞ্জেলা, গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার এবং লালমনিরহাটের জেল সুপারিনটেনডেন্ট তারেকুজ্জামান তুহিন। তাঁদের মধ্যে তুহিন ভুক্তভোগী এসআই মনিরুজ্জামানের বোনের সাবেক স্বামীর মামাতো ভাই।
গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান। এর আগে বুধবার গাইবান্ধা সদর আমলি আদালতে মামলাটি করেন ভুক্তভোগী এসআই মনিরুজ্জামানের স্ত্রী কাজলী খাতুন। মনিরুজ্জামান বর্তমানে রাজশাহী রেঞ্জে কর্মরত আছেন।
মামলার আরজি সূত্রে জানা যায়, এসআই মনিরুজ্জামান গাইবান্ধা সদর থানায় কর্মরত থাকাকালে তাঁর স্ত্রী কাজলী খাতুন পারিবারিক বিরোধের জেরে আসামি তারেকুজ্জামান তুহিনকে ‘ছাত্রলীগ’ ট্যাগ’ দিয়ে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। এই ঘটনায় তুহিন গাইবান্ধার এসপি কার্যালয়ে মনিরুজ্জামানের বিরুদ্ধে একটি মৌখিক অভিযোগ দেন।

অভিযোগের ভিত্তিতে গত ২৫ মার্চ মনিরুজ্জামান ও তাঁর স্ত্রীকে ‘পূর্বপরিকল্পিতভাবে’ এসপি কার্যালয়ে ডেকে নেন সদর থানার ওসি ও পুলিশ সুপার। আরজিতে অভিযোগ করা হয়, এসপি কার্যালয়ে প্রবেশের সঙ্গে সঙ্গেই গাইবান্ধার তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপ গিয়ে মনিরুজ্জামানের কাছ থেকে তাঁর মোবাইল ফোন, ল্যাপটপ ও সঙ্গে থাকা ১৩ হাজার টাকা জোর করে কেড়ে নেন। পরে যাচাই-বাছাই শেষে ফোন ও ল্যাপটপটি সদর থানার ওসির কাছে আটক রাখা হয়।
আরজিতে আরও দাবি করা হয়েছে, বিষয়টি বাইরে প্রকাশ করলে চাকরির ক্ষতি হবে বলে মনিরুজ্জামানকে ভয় দেখানো হয় এবং ‘ভাড়াটে গুণ্ডা দিয়ে গুম-হত্যার’ হুমকি দেওয়া হয়। এমনকি তাঁকে সমালোচিত ‘আয়নাঘরের’ মতো স্থানে গুম করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। এর জেরেই মনিরুজ্জামানকে ‘উদ্দেশ্যমূলকভাবে’ গাইবান্ধা থেকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।
মনিরুজ্জামান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও তাঁর মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করতে ব্যর্থ হন। নিরুপায় হয়েই তাঁর স্ত্রী আদালতে মামলা করেছেন বলে জানানো হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর তালুকদার স্ট্রিমকে বলেন, ‘সদর থানার সাবেক এসআই মনিরুজ্জামানের স্ত্রী কাজলী খাতুন তাঁদের এক আত্মীয়ের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ান। তুহিন বিষয়টি জানালে আমরা যাচাই করার জন্য মনিরুজ্জামানের মোবাইল ফোন ও ল্যাপটপটি চেক করি। পরে তাঁকে সেগুলো ফেরতও দেওয়া হয়।’
মামলার বিষয়ে জানতে গাইবান্ধার এসপি নিশাত অ্যাঞ্জেলার সরকারি মোবাইল ফোন নম্বরে একাধিকবার ফোন দিলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে