স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমিতির নেতৃবৃন্দরা। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ তিন দফা দাবি জানানো হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় শাহবাগ থানায় সংবাদ সংগ্রহের সময় ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা করে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটির সভাপতি মানজুর হোছাঈন মাহি, সাধারণ সম্পাদক লিটন ইসলাম, ডেইলি অবজারভারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাইমুর রহমান ইমন, দেশ রূপান্তরের খালিদ হাসান, ঢাকা ট্রিবিউনের সামশুদ্দৌজা নবাব, ঢাকা মেইলের মোহাম্মদ ইফতেখার হোসেন সিফাত, নয়া দিগন্তের হারুন ইসলাম, রাইজিংবিডির সৌরভ ইসলাম, মানবজমিনের আসাদুজ্জামান খানসহ ১০ জন সাংবাদিক আহত হন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের অর্ধশতাধিক ছাত্রদলের নেতাকর্মী এই হামলায় অংশ নেন।
সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি ও সাধারণ সম্পাদক মাহাদী হাসান বলেন, থানার মতো একটি নিরাপদ জায়গায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ‘মব’ সৃষ্টি করে হামলা চালানো সংবাদপত্রের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ। সাংবাদিকদের ওপর এই হামলা কোনো সুস্থ রাজনৈতিক সংগঠনের সংস্কৃতি হতে পারে না। বুধবারও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সাংবাদিকদের হেনস্তা করার ঘটনা প্রমাণ করে যে সাংবাদিকদের ওপর এটি একটি পরিকল্পিত ধারাবাহিক আক্রমণ।
নেতৃবৃন্দরা আরও বলেন, হামলার সময় শাহবাগ থানা পুলিশের নীরব দর্শকের ভূমিকা পালন অত্যন্ত দুঃখজনক ও অপেশাদারিত্বের বহিঃপ্রকাশ।
সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি তিনটি দাবি তুলে ধরেন: (১) হামলায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, (২) হামলায় জড়িতদের মধ্যে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে, (৩) সারাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে।
অতিদ্রুত এসব দাবির বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ না নিলে, সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে জানিয়েছে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দরা।

.png)

নির্মাণের পাঁচ বছর পেরিয়ে গেলেও রংপুরের তারাগঞ্জ নারী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আজ পর্যন্ত একটিও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়নি। ৩৫ লাখ টাকার বেশি ব্যয়ে নির্মিত ভবনটি অযত্ন-অবহেলায় প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এরই মধ্যে চুরি হয়ে গেছে পানির ট্যাংক, পাইপসহ বাথরুমের বিভিন্ন সরঞ্জাম।
২৭ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৩ ঘণ্টা আগে
আওয়ামী লীগের আমলে ২০১৮ সালের ‘বিতর্কিত’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
১৩ ঘণ্টা আগে
সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা ও করপোরেশনের শীর্ষ পদে একযোগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় প্রশাসনের ভেতরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের সাবেক নেতাদের আধিক্য রয়েছে।
১৩ ঘণ্টা আগে