স্ট্রিম প্রতিবেদক

সরকারিভাবে নতুন কোনো পাটকল স্থাপনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার (১৫ জুন) সংসদের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান তিনি।
পাটমন্ত্রী বলেন, নতুন পাটকল স্থাপনের পরিবর্তে এই শিল্পে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো এবং তাদের বিনিয়োগকে উৎসাহিত করাই সরকারের লক্ষ্য।
তিনি আরও জানান, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) আওতাধীন ২৫টি পাটকলের মধ্যে বর্তমানে বেসরকারি ব্যবস্থাপনায় ৯টি পাটকলে উৎপাদন কার্যক্রম চলছে।
সরকারের ৩১ দফা কর্মসূচির আলোকে বাকি পাটকলগুলোও ধাপে ধাপে বেসরকারি ব্যবস্থাপনায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট মিলগুলো পুনরায় চালু করা সম্ভব হবে।
খন্দকার আবদুল মুক্তাদির জানান, ২০২০ সালের ১ জুলাই সরকারের সিদ্ধান্তে বিজেএমসির আওতাধীন ২৫টি পাটকলের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়। পরে ২০টি পাটকল ইজারাভিত্তিতে বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালুর সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে ১৪টি পাটকলের ইজারা সম্পন্ন হয়েছে, যার মধ্যে ৯টি মিল উৎপাদনে ফিরেছে এবং বাকিগুলোও চালুর প্রক্রিয়ায় রয়েছে।
মন্ত্রী আরও জানান, সরকার নতুন পাটকল স্থাপনের পথে না হেঁটে বিদ্যমান অবকাঠামোতে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানোর কৌশল নিয়েছে। এ লক্ষ্যে ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যার মেয়াদ আগামী ৩০ জুন শেষ হবে।

.png)

বর্তমানে বাংলাদেশের ৩৫০টিরও বেশি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলপিপির সঙ্গে ব্যবসা করছে। সীমিতসংখ্যক প্রতিষ্ঠানের বিরোধের কারণে পুরো পোশাক খাত যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দুই পক্ষ।
১১ মিনিট আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (১১ আগস্ট) দিল্লিতে তাদের মধ্যকার এই বৈঠকের তথ্য দিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।
১৪ মিনিট আগে
রাঙামাটিতে স্থানীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী ও সাবেক ছাত্রদল নেতা আলী আকবর সুমনকে সাদাপোশাকে তুলে নেওয়ার ঘটনা ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে জেলা পরিষদ ফটকের সামনে থেকে তাদের তুলে নেওয়া হয়।
৩৩ মিনিট আগে
অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে তারা কয়েকটি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছেন।
১ ঘণ্টা আগে