স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বাংলাদেশ কূটনৈতিক মিশন এই মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। শুক্রবার (১ মে) এক বার্তায় ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (প্রেস) গোলাম মোর্তোজা এই তথ্য জানান।
ওয়াশিংটন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ফ্লোরিডা পুলিশ বৃষ্টির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে।
ভুক্তভোগীর পরিবারের অনুরোধে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল নিখোঁজ হন। ২৪ এপ্রিল টাম্পা বে এলাকায় একটি সেতুর কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
লিমনকে সর্বশেষ ক্যাম্পাসের বাইরের সেই অ্যাপার্টমেন্টে দেখা গিয়েছিল, যেখানে তিনি ২৬ বছর বয়সি হিশাম আবুঘারবিয়েহ এবং আরেকজন রুমমেটের সঙ্গে থাকতেন। হিশামকেই এই খুনের সন্দেহভাজন হিসেবে ধারণা করা হয়।
পরে, সোয়াট টিম সন্দেহভাজনকে তার বাবা-মায়ের বাসা থেকে গ্রেপ্তার করে। টাম্পায় অনুষ্ঠিত এক শুনানিতে হিলসবরো কাউন্টি কোর্টের বিচারক লোগান মারফি তাকে জামিন না দিয়ে আটক রাখার নির্দেশ দেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, লিমনের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তাকে বাঁধা অবস্থায় পাওয়া যায়। ২৬ এপ্রিল কাছাকাছি একটি জলাশয় থেকে দ্বিতীয় মরদেহ উদ্ধার করা হয়, যা এখন বৃষ্টির মরদেহ হিসেবে শনাক্ত হয়েছে।
এদিকে জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী ৪ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র সংলগ্ন সপ্তম ছায়ামঞ্চ প্রাঙ্গণে হাডুডু খেলার আয়োজন করা হয়েছে। খেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শ্রমিকদের সমন্বয়ে গঠিত দল দুটির ব্যতিক্রমী নামের পাশাপাশি পুরস্কার দেওয়া হয়েছে তরমুজ ও আনারস।
১০ মিনিট আগে
প্রধানমন্ত্রী হওয়ার পর সিলেটে প্রথম আনুষ্ঠানিক সফরে যাচ্ছেন তারেক রহমান। সঙ্গে তাঁর সহধর্মিনী ডা. জোবাইদা রহমানও আছেন। আজ শনিবার (২ মে) দিনব্যাপী সফরে মাজার জিয়ারত, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
২৪ মিনিট আগে
আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের ছয় জেলা নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের কৃষকদের বোরো ধান ও চাল সংরক্ষণ এবং বিক্রয়ে সহায়তা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।
৩৩ মিনিট আগে
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) একদিনে সর্বোচ্চ ১০ হাজার ১৬২ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড গড়েছে। গত ৩০ এপ্রিল বন্দরের বিভিন্ন টার্মিনাল মিলিয়ে এই রেকর্ড অর্জিত হয়।
১ ঘণ্টা আগে