স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মতিন (৫৮) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তাঁর আপন ভাই ও বোনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (১ জুলাই) বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশ এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নিহতের আপন ভাই আব্দুল মজিদ (৫০), বোন আয়শা আক্তার রত্না (৩৭), আব্দুল মজিদের স্ত্রী তুলি বেগম (৪০), আব্দুল আজিদ (৪৩) এবং আব্দুল রউফ (৫৬)।
পুলিশ জানায়, আব্দুল মতিনের সঙ্গে তাঁর ভাই ও বোনদের দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও মামলা চলছিল। গত ২৮ জুন (রবিবার) সকালে তিনি আদালতে একটি মামলার সাক্ষ্য দিতে বাড়ি থেকে বের হন। এ সময় ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা তাঁকে অনুসরণ করেন এবং একপর্যায়ে একটি গাড়িতে তুলে নেন। পরে হাত-পা বেঁধে শ্বাসরোধে তাঁকে হত্যা করে মরদেহ সুন্দর মিয়ার পুকুর সংলগ্ন রাস্তার ওপর ফেলে রাখা হয়।
ওই দিন সন্ধ্যায় আব্দুল মতিন বাড়ি না ফেরায় তাঁর স্ত্রী লাকি আক্তার শেফা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির অদূরে স্বামীর হাত-পা বাঁধা ও গলায় শার্ট পেঁচানো মরদেহ দেখতে পান তিনি। মরদেহে আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে রাত পৌনে ১২টায় পুলিশ লাশ উদ্ধার করে।
মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মনিরুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নোবেল চাকমা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরের নেতৃত্বে সদর মডেল থানার একটি বিশেষ টিম এ ঘটনার তদন্তে নামে। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্য জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১২ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে