স্ট্রিম প্রতিবেদক

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভূঁইয়া বলেছেন, ‘গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখে রায় দিয়েছেন আপিল বিভাগ। এই রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশের পর এ বিষয়ে রিভিউয়ের সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের রায় বহাল রেখে হাইকোর্টের আপিল বিভাগের রায়ের পর অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এই কথা বলেন।
আবদুল জব্বার ভূঁইয়া বলেন, ‘আমরা এই মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করেছিলাম। সেটি খারিজ করে আজ আপিল বিভাগ যে রায় দিয়েছে, সেই রায়ের পূর্ণাঙ্গ কপি দেখে আমরা সিদ্ধান্ত নেব রিভিউতে যাব কি না। রিভিউ যদি করার মতো থাকে, তাহলে রাষ্ট্র রিভিউতে যাবে। কারণ এর পর আর কিছু নেই।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ, মো. আক্তারুজ্জামান, মো. জহিরুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল ফাতেমা আক্তার, সহকারী অ্যাটর্নি জেনারেল এসএম সায়েম ভূইয়া ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন প্রমুখ।
২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ সর্বসম্মতভাবে এই রায় দেন।
আদালতে এই মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভুঁইয়া ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ। অন্যদিকে আসামি পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির।

ধর্ম অবমাননার অভিযোগে করা এক মামলায় বাউলশিল্পী আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। তবে তাঁর বিরুদ্ধে ঢাকায় আরেকটি মামলা থাকায় এখনই কারামুক্তি মিলছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
২০ মিনিট আগে
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল আগামী ৮ এপ্রিল (বুধবার) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
২৩ মিনিট আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর থেকে সোমবার (৬ এপ্রিল) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করলেও মারা যাওয়া শিশুদের পরিচয় প্রকাশ করেনি।
৩১ মিনিট আগে
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা বাংলাদেশে রাজনৈতিকভাবে মৃত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
৪১ মিনিট আগে