স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নেওয়া সমাজসেবা পরিকল্পনাগুলো একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনের ভিত্তি হিসেবে কাজ করছে এবং সামাজিক কাঠামোকে শক্তিশালী করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সোমবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসের বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে জুবাইদা রহমান বলেন, ‘অতীত, বর্তমান ও ভবিষ্যতের উন্নয়নের লক্ষ্যে পুনাক যে সুপরিকল্পিত কার্যক্রম হাতে নিয়েছে, তা আমাদের সামাজিক কাঠামোকে শক্তিশালী করছে। বিশেষ করে কন্যা শিশুদের নিরাপত্তা ও তাদের মানবিক বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্র সর্বদা সচেষ্ট থাকবে, যাতে প্রতিটি মেয়ে নিজের ভবিষ্যৎ গড়তে পারে।’
পুনাক সদস্যদের সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, পুনাকের নারীরা তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি এবং কম্পিউটার প্রশিক্ষণে সাফল্য অর্জনকারীদের সনদ প্রদান করা হয়। এ ছাড়া পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত পুনাক মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলা পুনাক প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে রাজশাহী ও লালমনিরহাট জেলা পুনাক। প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।
পুনাক সভাপতি অধ্যাপক নাসিমা ফেরদৌসীর অনুপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহসভাপতি সাবিনা আওলাদ। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সহধর্মিণী রওশন আরা শিল্পী এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

.png)

সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাতজন প্রবাসীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে
গত ৫ আগস্ট উদ্বোধন হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। তবে বিজ্ঞপ্তি দিয়েও এখনো নিয়োগ দেওয়া হয়নি কোনো কর্মকর্তা-কর্মচারী। ফলে ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবী) আর অতিরিক্ত দায়িত্বে আসা লোক দিয়ে চলছে গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানটি।
৩ ঘণ্টা আগে
সর্বশেষ সিনেট অধিবেশন হয়েছে ১০ বছর আগে। এরপর সরকার পতনসহ বিশ্ববিদ্যালয়ের ভেতরে–বাইরে নানা পরিবর্তন ঘটে গেছে। গত বছরের শেষদিকে দীর্ঘ অচলায়তন ভেঙ্গে ছাত্র সংসদের নির্বাচনও হয়েছে। কিন্তু সিনেট অধিবেশন হয়নি, হওয়ার কোন লক্ষণও দেখছেন না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
৪ ঘণ্টা আগে
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে দুই পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
৫ ঘণ্টা আগে