স্ট্রিম প্রতিবেদক
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত ৫ লাখের বেশি শিক্ষক ও কর্মচারীকে অবসরের ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা প্রদানের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজি জিনাত হকের হাইকোর্ট বেঞ্চের ১৩ পৃষ্টার এ রায় প্রকাশ পেয়েছে। রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক উল্যাহ মিয়া বিষয়টি স্ট্রিমকে নিশ্চিত করেছেন।
গত বছরের ২২ ফেব্রুয়ারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত পাাঁচ লাখের বেশি শিক্ষক ও কর্মচারীকে অবসরের ৬ মাসের মধ্যে অবসরকালীন সুবিধা প্রদানের নির্দেশ দেয় হাইকোর্ট।
২০১৯ সালের আগ পর্যন্ত অবসর সুবিধা বোর্ডে ৪ শতাংশ এবং কল্যাণ ট্রাস্টে ২ শতাংশ, মোট ৬ শতাংশ টাকা কর্তন করা হতো এবং এর বিপরীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২৫ বছর চাকরি করলে অবসর সুবিধা বোর্ড হতে ৭৫ মাস এবং কল্যাণ ট্রাস্ট হতে ২৫ মাস সর্বমোট ১০০ মাসের বেতনের সুবিধা পেতেন। ২০১৯ সালে কোনো প্রকার বর্ধিত সুবিধা প্রদান না করেই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও হতে অতিরিক্ত ৪ শতাংশসহ মোট ১০ শতাংশ কর্তন শুরু হয়।
২০১৯ সালে অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের বিপরীতে অতিরিক্ত সুবিধা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অবসরোত্তর সুবিধা প্রদানের জন্য অ্যাডভোকেট সিদ্দিক উল্যাহ মিয়ার মাধ্যমে একটি রিট করা হয়। সেই রিটের পূর্ণাঙ্গ রায়ের কপি আজ প্রকাশিত হয়।

.png)

মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
৬ মিনিট আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৪৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে