স্ট্রিম প্রতিবেদক

ছাত্রশিবির নেতা এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটকারী শিক্ষার্থীকে অনলাইনে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়ার ঘটনায় আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর একটি প্রক্টর কার্যালয় থেকে এবং অপরটি ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন থেকে গঠন করা হয়েছে।
প্রক্টর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক প্রার্থী এস এম ফরহাদ ও অপরাজেয় ৭১-অদম্য ২৪ প্যানেলের সহসভাপতি প্রার্থী নাইম হাসান প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্টর বরাবর লিখিত আবেদন করেন।
তাঁদের আবেদনের পর গতকাল সোমবার তিন সদস্যের একটি সত্যানুসন্ধান তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটির আহ্বায়ক করা হয় সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সারকে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন আরও দুই সহকারী প্রক্টর—শেহরীন আমিন ভূইয়া ও রেজাউল করিম সোহাগ। এ কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
এই ঘটনা তদন্তে দুই সদস্যের আরেকটি কমিটি গঠন করেছে ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হককে আহ্বায়ক এবং সহকারী প্রক্টর জাহাঙ্গীর আলমকে সদস্য করে এই কমিটি গঠিত হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, হুমকি দেওয়া শিক্ষার্থীর নাম আলী হুসেন। তিনি সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশন ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। সংশ্লিষ্ট রিটের পরিপ্রেক্ষিতে ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করা হয়। পরে হাইকোর্টের এ আদেশ স্থগিত করেন চেম্বার জজ আদালত।
রিটের কারণে ডাকসু নির্বাচন স্থগিত হওয়ায় এমন মন্তব্য করেছেন বলে স্ট্রিমের কাছে দাবি করেন আলী হুসেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে