স্ট্রিম প্রতিবেদক

স্থানীয় সরকার নির্বাচনে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতার অংশ নেওয়ার সুযোগ থাকবে কি না—সংসদ সদস্য রুমিন ফারহানার এমন প্রশ্নের জবাব দেননি স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৫ জুন) সংসদে স্থানীয় সরকার বিভাগের ১ হাজার ৮০৯ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকার সম্পূরক বাজেট বরাদ্দের দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় বিষয়টি উঠে আসে।
রুমিন ফারহানা বলেন, সরকার গঠনের প্রায় চার মাস হয়ে গেলেও স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। নির্বাচিত প্রতিনিধিদের পরিবর্তে আমলা বা জেলা প্রশাসকদের দিয়ে স্থানীয় সরকার পরিচালনা করা হচ্ছে, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
তিনি আরও বলেন, ‘২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের মানুষ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। ডিসিদের দিয়ে স্থানীয় শাসন পরিচালনা সেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পরিপন্থী।’
রুমিন ফারহানা প্রশ্ন তোলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কিংবা দলটির ‘ক্লিন ইমেজের’ কোনো নেতা দলীয় প্রতীক ছাড়া স্বতন্ত্র নির্বাচনে অংশ নিতে পারবেন কি না। তিনি বলেন, ‘এ বিষয়ে জনমনে ধোঁয়াশা রয়েছে। সরকারের অবস্থান কী, স্পষ্ট হওয়া প্রয়োজন।’
জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি আশ্বস্ত করছি, যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে।’
তবে আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকবে কি না এই প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১০ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে