স্ট্রিম প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখেছেন। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির ‘সীমান্ত সম্ভার’ সিনেমা হলে গিয়ে তাঁরা চলচ্চিত্রটি উপভোগ করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শুক্রবার সন্ধ্যায় সিনেমা দেখতে হলে আসেন। তাঁর সঙ্গে মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও ছিলেন।
আতিকুর রহমান রুমন আরও জানান, প্রধানমন্ত্রী সব সময় সংস্কৃতির বিকাশ এবং মানসম্পন্ন বাংলা চলচ্চিত্রের প্রচার ও প্রসারে উৎসাহ প্রদান করে থাকেন।

.png)

৭১ টিভির চেয়ারম্যান মোস্তফা কামালসহ চার কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত আগামী বৃহস্পতিবার তাদের হাজিরার জন্য নির্দেশ দেন।
১১ মিনিট আগে
মেহেরপুর সীমান্তের শূন্যরেখা এলাকায় কাজ করার সময় এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার পর সীমান্তে কর্মরত দুই ভারতীয়কে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার সকালে জেলার সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের আইন প্রশাসন শাখা-১-এর প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৮৭২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে