স্ট্রিম প্রতিবেদক

এখন থেকে নির্ধারিত স্থান ও সময়ে ব্যবসা করতে হবে হকারদের। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গুলিস্তানের ১০০ হকারকে ডিজিটাল পরিচয়পত্র প্রদানের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে এই কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে এবং হকারদের পুনর্বাসনে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, হকারদের কিউআর কোড সম্বলিত ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হয়েছে। এর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। ট্রাফিক পুলিশ সহজেই হকারদের বৈধতা ও বসার স্থান যাচাই করতে পারবে। হকার বসার পরও ফুটপাতে পথচারীদের জন্য ৫-৬ ফুট জায়গা রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
প্রশাসক সালাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হকার ব্যবস্থাপনা শুরু হয়েছে। এর ফলে নিরাপদ ও পথচারীবান্ধব ফুটপাত নিশ্চিত করা হবে। সড়ক ও ফুটপাতে শৃঙ্খলা ফিরলে মানুষের যাতায়াত সহজ হবে। হকার নিবন্ধন ও পুনর্বাসনের মাধ্যমে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন হবে। পুনর্বাসিত হকারদের বরাদ্দকৃত জায়গার পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার এবং সকল বিধিবিধান মেনে বৈধ ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।
প্রাথমিকভাবে চিহ্নিত এলাকায় হকারদের পুনর্বাসনের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। গুলিস্তানের রমনা ভবন সংলগ্ন লিংক রোডে প্রতিদিনের বাজার বসবে। মতিঝিল এজিবি কলোনি মাঠ ও ইসলাম চেম্বার এলাকায় সন্ধ্যাবাজারের ব্যবস্থা করা হয়েছে। এসব বাজারে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যবসা করা যাবে। রাজউক ভবনের পেছনে এবং টুইন টাওয়ার গলিতে প্রতিদিনের বাজার থাকবে। বায়তুল মোকাররম পূর্ব গেট এবং নিউ মার্কেটের দক্ষিণ গেটেও জায়গা দেওয়া হয়েছে। শাহজাহানপুর রেলওয়ে কলোনির মাঠ সংলগ্ন রাস্তায় হকাররা বসতে পারবেন।
অনুষ্ঠানে জানানো হয়, খেলার মাঠ বা ধর্মীয় উপাসনালয়ের সামনে কোনো বাজার বসানো যাবে না। নীতিমালা লঙ্ঘন করলে বা লাইসেন্স না থাকলে যেকোনো সময় উচ্ছেদ করা হবে। হকারদের কাছ থেকে অবৈধ চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব পরিমল সরকার ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

.png)

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর উদ্ধার হয়েছে আবু রায়হান তালুকদার (৪০) নামে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ। রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর উত্তরপাড়া গ্রামে পরিত্যক্ত একটি পুকুর থেকে তিনটি ট্রাভেল ব্যাগ ও একটি বস্তাভর্তি অবস্থায় নিহতের শরীরের খণ্ডিত অংশ উদ্বার করে পুল
৩ ঘণ্টা আগে
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দিঘির হরিণশালা থেকে হরিণ চুরির ঘটনায় এক বছর পর দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার পর গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। হরিণটি জবাই করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তদন্তে এই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালে ৩৪ জেলায় সার সংরক্ষণের জন্য ৩৪টি বাফার গুদাম নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছিল। আড়াই হাজার কোটি টাকার এই প্রকল্পের পদে পদে অনিয়মের অভিযোগ উঠেছে। অন্তর্বর্তী সরকারের বিদায়ের পরও এসব অভিযোগের সুরাহা হয়নি।
৩ ঘণ্টা আগে
শেখ হাসিনার সরকার জাতীয় সম্পদ লুণ্ঠনে মার্কিন কোম্পানির সঙ্গে বোঝাপড়া করছিল। বর্তমান সরকারের মধ্যেও একই চিন্তাধারা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও লেখক আনু মুহাম্মদ।
৪ ঘণ্টা আগে