স্ট্রিম সংবাদদাতা

অতীতের সরকার আমলের যে স্থানীয় সরকার নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার বিকেলে ভোলার সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এর আগে তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে সড়ক পথে বরিশাল হয়ে তিনি ভোলায় এসে পৌঁছায়। জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর নির্বাচনী এলাকায় প্রথম সফর।
তিনি বলেন, অতীতের ফ্যাসিস্ট সরকার আমলে যে স্থানীয় সরকার নির্বাচন হয়েছিল, সেগুলো নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ করা হয়েছিল। অনেকদিন পর গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেছে। আমরা আশা করব আগামী দিনে স্থানীয় সরকার নির্বাচন যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, ভালো লোক নির্বাচিত হয়ে আসেন–তাহলে তারা নিজ নিজ এলাকার উন্নয়নে মননিবেশ করবেন। সরকারের তরফ থেকে যতটুকু প্রয়োজন তাদের সহযোগিতা করা হবে।
তিনি বলেন, ‘দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি দলকে জনগণ দুই-তৃতীয়াংশ ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। তাদের দায়িত্ব দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া। জুলাই সনদ দেশবাসীর সম্পদ। যাদের সংসদে প্রতিনিধিত্ব আছে তাদের সকলের জুনাই সনদে স্বাক্ষর করেছে। আমি মনে করি বিএনপিও জুলাই সনদে বাস্তবায়নে বদ্ধপরিকর।
স্থানীয় সমস্যা নিয়ে তিনি বলেন, ‘ভোলার প্রধান সমস্যা যোগাযোগব্যবস্থা। তাই সবার আগে যোগাযোগব্যবস্থা উন্নয়ন করতে হবে। ভোলাবাসীর প্রাণের দাবি ভোলা-বরিশাল সেতু। এটি বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের জনসভায় কমিটমেন্ট করেছেন, সংসদেও বলেছে। সেতুমন্ত্রীও সংসদে বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব ভোলা-বরিশাল সেতু নির্মাণ করা হবে।’
ভোলা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ জেলা উল্লেখ করে তিনি বলেন, এ জেলায় প্রাকৃতিক গ্যাসের বড় একটা রিজার্ভ রয়েছে। আমরা আশা করছি সরকার এটির যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। বিশেষ করে ভোলায় সার কারখানাসহ গ্যাস ভিত্তিক আরো অন্যান্য কল কারখানা হতে পারে।
এ সময় তাঁর সঙ্গে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
১২ ঘণ্টা আগে