স্ট্রিম প্রতিবেদক

আমদানি লেনদেনের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা নিয়ে নতুন একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে সংশ্লিষ্ট বিষয়ে সর্বশেষ নির্দেশনাগুলো একত্র করে সমন্বয় করা হয়েছে। একই সঙ্গে ২০২৫ সালের আগস্টে জারি করা আগের একটি সমন্বিত নির্দেশনা বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ (এফইপিডি-১) প্রজ্ঞাপনটি জারি করে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ২০২৫ সালের সেই সমন্বিত প্রজ্ঞাপনের পর বিভিন্ন সময়ে বিভিন্ন নির্দেশনা জারি করা হয়েছে। নতুন প্রজ্ঞাপনে সেই নির্দেশনাগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে সব ধরনের অনুমোদিত আমদানি লেনদেনের তথ্য প্রতিদিন বা নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংকের অনলাইন আমদানি পর্যবেক্ষণ ব্যবস্থায় (ওআইএমএস) জমা দিতে হবে। সরকারি আমদানি ছাড়া ৩০ লাখ ডলার বা তার বেশি মূল্যের আমদানির ক্ষেত্রে ঋণপত্র (এলসি) খোলার কমপক্ষে ২৪ ঘণ্টা আগে ওআইএমএসে তথ্য দিতে হবে।
প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে আমদানিকারক ও রপ্তানিকারকের প্রকৃত ব্যবসায়িক অবস্থান, আমদানি মূল্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা এবং লেনদেনের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আমদানি নথিতে পণ্যের বিস্তারিত বিবরণ উল্লেখ করতে হবে।
নতুন নির্দেশনায় এলপিজিসহ শিল্প খাতের কাঁচামাল আমদানির ক্ষেত্রে সরবরাহকারী বা ক্রেতাদের জন্য সর্বোচ্চ ২৭০ দিনের ঋণ সুবিধা রাখার সুযোগ দেওয়া হয়েছে। একই সুবিধা কৃষি যন্ত্রপাতি ও রাসায়নিক সার আমদানির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এছাড়া জাহাজভাঙা শিল্পের জন্য জাহাজ, ইস্পাত শিল্পের নির্দিষ্ট কাঁচামাল, ওষুধ শিল্পের সক্রিয় উপাদান এবং পরীক্ষাগারের রাসায়নিক উপকরণ আমদানির ক্ষেত্রে শর্তসাপেক্ষে সর্বোচ্চ ৩৬০ দিনের ঋণ সুবিধা রাখা হয়েছে। জীবনরক্ষাকারী ওষুধ ও চোখের চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জাম আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ১৮০ দিনের ঋণ সুবিধা দেওয়া যাবে।
শিল্প খাতে মূলধনি যন্ত্রপাতি ও মূলধনি পণ্য আমদানির ক্ষেত্রে সরবরাহকারী ও ক্রেতারা সর্বোচ্চ তিন বছরের ঋণ সুবিধা পাবেন। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), অর্থনৈতিক অঞ্চল (ইজেড) ও হাইটেক পার্কভিত্তিক যোগ্য শিল্পপ্রতিষ্ঠানগুলোও এ সুবিধা পাবে।
প্রজ্ঞাপনে বাণিজ্য প্রক্রিয়াকে আরও আধুনিক করতে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে ইলেকট্রনিক ও ডিজিটাল বাণিজ্য ব্যবস্থাপনা চালুর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আমদানি দায় সময়মতো পরিশোধের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে আমদানি দায় পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি তাদের অনুমোদিত ডিলার লাইসেন্সও বাতিল করা হতে পারে।
নতুন প্রজ্ঞাপনে ব্যাক-টু-ব্যাক ঋণপত্র, বিশেষায়িত ও মুক্ত বাণিজ্য অঞ্চল, বৈদেশিক মুদ্রাভিত্তিক অভ্যন্তরীণ ঋণপত্র, বিকল্প বাণিজ্য অর্থায়ন ব্যবস্থা, সুদের হারজনিত ঝুঁকি মোকাবিলায় ফরওয়ার্ড রেট চুক্তি এবং স্বর্ণ, রৌপ্য, গয়না ও মুদ্রা নোট আমদানির বিষয়গুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে।

.png)

হামের উপসর্গে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৭২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
ঝিনাইদহের মহেশপুরে মাদকের টাকা না পেয়ে শখের বানু (৫৭) নামের এক নারীকে তার ছেলে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের ‘আজই আমার শেষ দিন’ জানিয়ে ফেসবুক স্ট্যাটাসে বিদায় ঘোষণা করেছেন নাছির উদ্দীন নাছির।
২ ঘণ্টা আগে
সাত সহকারী পুলিশ সুপার (এএসপি) ও ৪৯ পরিদর্শককে (ইন্সপেক্টর) চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে