স্ট্রিম প্রতিবেদক

খাগড়াছড়িতে গত শনিবার জারি হওয়া ১৪৪ ধারা এখনো বহাল রয়েছে। তবে ঢাকা ও চট্টগ্রামের সড়কে শিথিল করা হয়েছে জুম্ম-ছাত্র জনতার ডাকা অবরোধ। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন তথ্য জানিয়েছে জুম্ম-ছাত্র জনতা।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘গত ২৮ সেপ্টেম্বর গুইমারায় সেনাবাহিনী ও পুলিশের গুলিতে এবং সেটলারদের নির্যাতনে আহত জুম্ম ভাই-বোনদের উন্নত চিকিৎসা এবং শহিদ জুম্ম ভাইদের লাশের সৎকারের সুবিধার্থে ঢাকা-খাগড়াছড়ি এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুপুর ১২টা থেকে সড়ক অবরোধ শিথিল থাকবে। শুধু এই দুই সড়ক বাদে বাকি সড়কগুলোতে অবরোধ যথারীতি বলবৎ থাকবে।’
পোস্টে আরও বলা হয়, একই সঙ্গে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার উদ্দেশ্যে ঢাকা থেকে একটি চিকিৎসক দল আসবে। তাঁদের আগমনে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সর্বস্তরের সহযোগিতা কামনা করা হচ্ছে।
মারমা এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে শনিবার ভোর থেকে এই অবরোধ শুরু করে জুম্ম-ছাত্র জনতা। অবরোধে জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভের মধ্যে পরিস্থিতি অবনতির আশঙ্কায় শনিবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
সেই অবরোধ ও ১৪৪ ধারা সোমবারও অব্যাহত আছে। আজ সকালে খাগড়াছড়ি পৌর শহর ঘুরে দেখা যায়, শহরের চেঙ্গী স্কয়ার, শাপলা চত্বর, কলেজ গেইট, স্বনির্ভর, জিরো মাইলে নিরাপত্তা বাহিনী চেকপোস্ট বসিয়েছে। সেখানে ১৪৪ ধারার মধ্যে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

.png)

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তিন পূর্ণকালীন সদস্যকে অব্যাহতি দিয়ে নতুন তিনজনকে পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
৭ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নির্মাণশ্রমিক ও মারধরে নিরাপত্তাকর্মীও আহত হয়েছেন। পরে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সেখান থেকে চলে যায় তারা। রোববার সকালে নগরীর দক্ষিণ পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং আব্দুল হামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) অভিযোগ করা হয়েছে।
৩৯ মিনিট আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, চীন, জাপান ও আমেরিকাসহ বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রস্তুত রয়েছে। এ নিয়ে কথাবার্তা চলছে।
৪২ মিনিট আগে