স্ট্রিম ডেস্ক

শিল্প খাতের চাহিদার সঙ্গে দক্ষতা উন্নয়ন কার্যক্রমের কার্যকর সংযোগ আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)। এজন্য দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে আরও শ্রমবাজারমুখী করতে দেশের ১৩টি শিল্প দক্ষতা পরিষদকে (আইএসসি) সরঞ্জাম সহায়তা প্রদান করা হয়েছে। প্রায় ১ কোটি টাকা মূল্যের এসব অফিস ও প্রযুক্তিগত সরঞ্জাম আইএসসির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) এনএসডিএর সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সরঞ্জামগুলো আইএসসির প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। ‘অ্যাক্সেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন’ (অ্যাসেট) প্রকল্পের সহায়তায় এসব সরঞ্জাম সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আহ্বান জানান, শিল্প দক্ষতা পরিষদগুলোকে শিল্প খাতের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে শ্রমবাজারমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি উল্লেখ করেন, আইএসসিগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়লে শিল্প খাতের বাস্তব চাহিদার ভিত্তিতে দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব হবে। এতে প্রশিক্ষণের মানোন্নয়ন ঘটবে এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টি হবে।
সভাপতির বক্তব্যে ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, এনএসডিএ শিল্প–সংযোগভিত্তিক একটি সমন্বিত ও টেকসই জাতীয় দক্ষতা উন্নয়ন ‘ইকোসিস্টেম’ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে। তিনি আরও বলেন, শিল্প দক্ষতা পরিষদগুলোকে প্রয়োজনীয় অফিস ও প্রযুক্তিগত সরঞ্জাম প্রদান তাঁদের কার্যক্রমকে আরও গতিশীল করবে। এর ফলে সেক্টরভিত্তিক দক্ষতা মানদণ্ড প্রণয়ন, কারিকুলাম উন্নয়ন এবং শিল্পঘনিষ্ঠ প্রশিক্ষণ বাস্তবায়ন আরও শক্তিশালী হবে।
আইএসসিগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য প্রায় ১ কোটি টাকার সরঞ্জাম দেওয়া হয়েছে। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ফটোকপিয়ার এবং ওয়াইফাই রাউটার। এ ছাড়াও মাল্টিমিডিয়া প্রজেক্টর, ডিজিটাল ক্যামেরা, আইপিএস, ইউপিএস, কনফারেন্স সাউন্ড সিস্টেম এবং ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেলসহ অন্যান্য প্রয়োজনীয় প্রযুক্তি সরঞ্জাম প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে ১৩টি শিল্প দক্ষতা পরিষদের প্রতিনিধিরা ছাড়াও এনএসডিএর সদস্য, পরিচালকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিল্প দক্ষতা পরিষদগুলো শিল্প খাতের দক্ষতার চাহিদা নির্ধারণ এবং প্রশিক্ষণ কাঠামো উন্নয়নে কাজ করে। একই সঙ্গে দক্ষ জনশক্তিকে শ্রমবাজারের সঙ্গে সংযুক্ত করতে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

.png)

ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকি থেকে রাজধানীর সুরক্ষায় মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার। এর আওতায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ৪৫০টি ‘অ্যাসেম্বলি পয়েন্ট’ নির্ধারণ করা হয়েছে। সেখানে কাজের সুযোগ পাবেন ১ লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী।
২৩ মিনিট আগে
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে বাংলাদেশ সেনাবাহিনীর পৃথক অভিযানে সশস্ত্র এক সন্ত্রাসী নিহত হয়েছেন। আত্মসমর্পণ করেছেন দুজন। এ সময় একে-৪৭ রাইফেল ও গোলাবারুদসহ কয়েকটি দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৬ মিনিট আগে
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল আগামী মাস থেকে দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে।
৩০ মিনিট আগে
একীভূত হওয়া পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানত ফেরত ও সংস্কার নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়েছে। বুধবার (২৪ জুন) প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিভিন্ন প্রশ্নের জবাবে এ সংক্রান্ত সরকারি পরিকল্পনা ও পাচার করা অর্থ উদ্ধারের অগ্রগতি তুলে ধরেন।
১ ঘণ্টা আগে