ভোলায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রী নিহত, লাশ নিয়ে সহপাঠীদের বিক্ষোভ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ভোলা

ভোলায় দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রী নিহত, লাশ নিয়ে সহপাঠীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশনে নসিমনের ধাক্কায় লিয়া বেগম (১৫) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। আজ বুধবার (১ জুলাই) সকালে ঘটনার পর তাঁর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন সহপাঠীরা। এ সময় তাঁরা ঘাতক চালকের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সকালে উপজেলার হাজারীগঞ্জে চেয়ারম্যান-শশীভূষণ সড়কের জলিল মাঝির বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত লিয়া বেগম হাজারীগঞ্জ ইউনিয়নের সফিকুল ইসলামের মেয়ে এবং চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসায় যাওয়ার পথে একটি নসিমন লিয়াকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নসিমনটি ফেলে চালক পালিয়ে যান। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লিয়ার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তাঁরা ‘আমার বোন ফিরিয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন। দ্রুত চালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ জানান, দুর্ঘটনায় জড়িত নসিমনটি জব্দ করে থানায় আনা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত