স্ট্রিম সংবাদদাতা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসলে নেমে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেল ৪টার দিকে বার্মা স্ট্যান্ডসংলগ্ন দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন– গোপালগঞ্জের কাশিয়ানীর দেলোয়ার হোসেনের ছেলে মো. রাশেদুজ্জামান (২২), তাঁর শ্যালক নড়াইলের কালিয়ার রঘুনাথপুরের আকরাম হোসনের ছেলে মো. গালিব (১৮) ও শ্যালিকা মোসা. সুরাইয়া (১২)।
গালিব ও সুরাইয়া সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলীর কাশেমপাড়া এলাকায় ভাড়াবাসায় বোন-দুলা ভাইয়ের সঙ্গে থাকতেন।
স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বেলা সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে রাশেদুজ্জামান, গালিব ও সুরাইয়া লেকে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা তলিয়ে যান। পরে স্থানীয়রা তাদের দেখতে না পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন।
নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল এক ঘণ্টার চেষ্টায় প্রথমে রাশেদুজ্জামান ও গালিবের এবং পরে সুরাইয়ার মরদেহ উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, স্বজন জানিয়েছেন–তিনজনই সাঁতার জানতেন। এরপরও কীভাবে তলিয়ে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে