স্ট্রিম সংবাদদাতা

ঢাকার দোহারে মৃৎশিল্পে জড়িত ১০টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা সমাজ সেবা কার্যালয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিটি পরিবারের হাতে ৫ হাজার টাকার করে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাঈদুল ইসলাম।
আজ দুপুর ১২টার দিকে উপজেলা সভাকক্ষে সমাজ কল্যাণ পরিষদের অনুদান বিতরণ অনুষ্ঠান হয়। উপজেলা সমাজ কল্যাণ কর্মকর্তা ফখরুল আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও।
এর আগে ২৫ জানুয়ারি ‘চাকঘরে চলছে অশীতিপর শান্তি রানীর জীবন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে অনলাইন সংবাদমাধ্যম ‘স্ট্রিম’। এতে উপজেলার ইকরাশী পালবাড়ি এলাকায় মৃৎশিল্পে জড়িত ১০টি পরিবারের বর্তমান চিত্র উঠে আসে। প্রতিবেদনটি দৃষ্টিগোচর হলে সংশ্লিষ্টদের খোঁজ খবর নিতে বলেন দোহার ইউএনওর।
অনুষ্ঠানে সুবিধাভোগী পরিবারের সদস্যরা বলেন, বিগত দিনে তাঁরা সরাসরি সরকারি কোনো আর্থিক সহযোগিতা পাননি। গত মাসে ঢাকা স্ট্রিম-এর একজন সংবাদকর্মী পালপাড়া ঘুরে খোঁজ নেন। এ সময় তাঁরা বলেছিলেন, তাঁদের নিয়ে নানা সময়ে প্রতিবেদন হলেও সরকার কোনো সহায়তা দেয় না। আজ সরকারি অনুদানের টাকা পেয়ে তাঁরা খুশি।
সুবিধাভোগী পরিবারের একজন সুচিত্রা পাল বলেন, ‘বর্তমানে আর্থিক সংকটের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করতে হচ্ছে। সরকার আমাদের যে সহযোগিতা দিল, তাতে আমরা খুশি হয়েছি। ভবিষ্যতে এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য যদি সরকার নজর দেয়, তাহলে আমরা উপকৃত হব।’
নারায়ণ চন্দ্র পাল জানান, ‘সরকার আমাদের এ শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য একটু খোঁজ-খবর নিলে, আমাদের এই আদি পেশা টিকিয়ে রাখার জন্য প্রাণপণ লড়ে যাব।’
স্ট্রিম-এর প্রতিবেদনের কথা উল্লেখ করে ইউএনও মাঈদুল ইসলাম বলেন, ‘সংবাদমাধ্যমের প্রতিবেদনের আলোকে আমরা প্রাথমিকভাবে মৃৎশিল্পের কাজ করে এমন ১০টি পরিবারের প্রত্যেকের হাতে নগদ ৫ হাজার টাকা করে তুলে দিতে পেরেছি। ভবিষ্যতে তারা যদি সহজ শর্তে ঋণ নিতে আগ্রহী হয়, তাহলে আমি ঋণের ব্যবস্থা করে দিব।’

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১৬ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২৮ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৩২ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪১ মিনিট আগে