স্ট্রিম ডেস্ক

বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি জানিয়ে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।
সোমবার (১৩ জুলাই) এক বিবৃতিতে ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের বন্যায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। পাশাপাশি বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
বিবৃতিতে বলা হয়, ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় বাংলাদেশে বহু মানুষের মৃত্যু ও আহত হওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় ব্যাপক অবকাঠামোগত ও সম্পদের ক্ষতি হয়েছে। এই দুর্যোগের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে সংযুক্ত আরব আমিরাত।
এ ধরনের পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী মানবিক সহায়তা প্রদান এবং আন্তর্জাতিক ত্রাণ ও দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা জোরদারে দেশটি প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, টানা ভারী বৃষ্টিতে বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলো। পানিবন্দি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি জরুরি সহায়তা দেওয়া হচ্ছে।

.png)

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়।
২৯ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
২ ঘণ্টা আগে
দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার।
৫ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত অপর একজনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে