স্ট্রিম প্রতিবেদক

রাষ্ট্রদূতরা যে কারও বাসায় যেতে পারেন জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, এ বিষয়ে সরকারের ‘কিছু বলার বা করার নেই।’
আজ বুধবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত তিন দেশের রাষ্ট্রদূত বৈঠক করেছেন—এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমরা যেভাবে দেখছি, তা হলো, তাঁরা তো একজন ব্যক্তির বাসায় গিয়েছেন। তিনি যদি অপরাধী হতেন, তাহলে তো তাকে কাস্টডিতে রাখা হতো, সেটা তো হয়নি। রাষ্ট্রদূতেরা যে কারও বাসায় যেতে পারেন।’
তৌহিদ হোসেন বলেন, ‘আমি তো কলকাতায় রাষ্ট্রদূত না, এক ধাপ নিচে ছিলাম, আমি কিন্তু যে কারও বাসায় গিয়েছি, কোনো সমস্যা হয়নি। তবে তাঁরা (তিন রাষ্ট্রদূত) কী নিয়ে কথাবার্তা বলেছেন, এসবের ফলাফল কী, এগুলো নিয়ে বিতর্ক চলতে থাকতে পারে। তবে এমনিতে সেখানে গেছেন তাঁরা, এগুলো নিয়ে আমার বলার কিছু নেই।’
ছাত্র-গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দুই মাস পর গত বছরের ৬ অক্টোবর ঢাকার গুলশান থেকে সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
পরদিন আদালতে হাজির করা হলে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় তাকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিচারক। পাশাপাশি খিলগাঁও থানার দুই হত্যা মামলা এবং হত্যাচেষ্টার আরও দুই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
সেদিন শুনানি শেষে আদালতকক্ষ থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশ বেষ্টনী ভেঙে সাবের হোসেনের ওপর হামলা চালিয়েছিল একদল ব্যক্তি। তবে ৮ অক্টোবর ছয় মামলায় জামিন পেয়ে এক ঘণ্টার মধ্যে তিনি মুক্তি পান।
ছাত্র-জনতার আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হওয়া ১৮৮ জনকে প্রধান উপদেষ্টা অনুরোধ করে দেশে ফিরিয়ে এনেছিলেন। কিন্তু এর পরে আবার ২৫ জন গ্রেপ্তার হয়েছেন, তাদের মধ্যে একজন কারাবন্দি অবস্থায় ২২ দিন আগে মারা গেছেন। সেই খবর মাত্র গতকাল দেশে এসেছে। এ বিষয়ে উপদেষ্টা জানেন কি না—এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কারাগারে আসলে বাংলাদেশের অনেক মানুষ আছে। এখন তারা কীভাবে “ক্যাটাগোরাইজ” করেছে তা বলা মুশকিল। আর এসব বিষয়ে তাদের (আরব আমিরাত) কাছ থেকে বিস্তারিত উত্তর পাওয়াও যায় না।’
তিনি বলেন, ‘তবে যেহেতু রাস্তায় মিছিল করার কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছিল, তখন একটা খুবই আনইউজুয়্যাল উপায়ে আমাদের প্রধান উপদেষ্টা আমিরাতের রাষ্ট্রপ্রধানকে ফোন করে তাদের মুক্তির ব্যবস্থা করেছিলেন। এরপর বাকিদের ব্যাপারে স্বাভাবিক যে পদ্ধতি—চিঠি লেখা, নোট দেওয়া—আমরা সেগুলো অনুসরণ করে যাচ্ছি। দেখা যাক, সব পরিষ্কার করা যায় কি না।’
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে ফিলিস্তিনকে সুযোগ করে দিতে বাংলাদেশ প্রার্থিতা প্রত্যাহার করেছে কি না বা কোনো সিদ্ধান্ত নিয়েছে কি না, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘এই বিষয়টাতে ইন্টারেস্টিং হচ্ছে, আপনাদের যত আগ্রহ, বাংলাদেশের যত আগ্রহ, ফিলিস্তিনের কিন্তু এত আগ্রহ নেই। নির্বাচন হবে ২০২৬ সালের জুন মাসে এবং সেই নির্বাচনে বাংলাদেশ ও ফিলিস্তিন মুখোমুখি হবে না।’
সোমবার সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময়ে তিনি এ কথা বলেন। এ নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘এ বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, এটি সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এটা তাদের বিষয় নয়। ওদের এ ধরনের বক্তব্য সম্পূর্ণ অনভিপ্রেত।’

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১০ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে