স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান এলাকায় পবিত্র আশুরার তাজিয়া মিছিলে মানুষের ঢল নেমেছে। আজ শুক্রবার (২৬ জুন) সকাল থেকেই হোসেনি দালানে নানা শ্রেণি-পেশার মানুষ জড়ো হতে থাকেন।
এ বিষয়ে মহররম মিছিল কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ বাকার রেজা মাজলুম জানান, তাজিয়া মিছিলে অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছে। সকাল ১০টায় হোসেনি দালান থেকে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল শুরু হয়। মিছিলটি হোসেনি দালান থেকে বের হয়ে লালবাগ, নিউমার্কেট হয়ে ধানমন্ডি গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। মিছিল ও হোসেনি দালানের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, আশুরা উপলক্ষে হোসেনি দালান প্রাঙ্গণকে বিশেষভাবে সাজানো হয়েছে। কারবালার শোকাবহ ঘটনার প্রতীকী উপস্থাপনায় বিভিন্ন স্থানে কালো পতাকা, শোকের ব্যানার ও ধর্মীয় প্রতীক স্থাপন করা হয়েছে। অনেকেই সেখানে দাঁড়িয়ে দোয়া-মোনাজাত করছেন, কেউ কেউ নফল ইবাদতে অংশ নিচ্ছেন।

.png)

‘সমকামিতার’ অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের দুই আবাসিক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে হল প্রশাসন। তদন্ত কমিটির সুপারিশে তাদের আবাসিক সিটও বাতিল করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
৩ ঘণ্টা আগে
জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশে প্রতি মঙ্গলবার ‘চিলড্রেন ডে’ পালনের উদ্যোগ নিয়েছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রতি মঙ্গলবার বিনামূল্যে জাদুঘর পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে।
৪ ঘণ্টা আগে
এখন থেকে এক ব্যক্তি অন্য ব্যক্তির ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে এ ব্যবস্থা চালু হবে।
৫ ঘণ্টা আগে