স্ট্রিম প্রতিবেদক

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় স্থানীয় এবং বিদেশি কূটনৈতিক মহলে মাথা হেঁট হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলার শিকার প্রথম আলো ভবনে চলছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর আক্রান্ত ও অগ্নিদগ্ধ ভবন নিয়ে আয়োজিত এই শিল্প-প্রদর্শনী দেখতে এসে পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ‘প্রথম এবং ডেইলি স্টারের ঘটনায় আমাকে স্থানীয় কূটনৈতিক মহলে এবং বিদেশে কথা শুনতে হয়েছে। আমাদের মাথা হেঁট হয়ে গেছে। আমরা আজকে একটা প্রতিজ্ঞা করতে পারি, এই ধরনের ঘটনা আমাদের দেশে আর ঘটবে না এবং এই প্রতিজ্ঞাটি সারা সমাজকে করতে হবে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই হামলার দায়-দায়িত্ব এড়িয়ে যাওয়া কোনো সরকারের পক্ষে সঠিক নয়। এই হামলার সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এই সরকার করবে। প্রথম আলো এবং ডেইলি স্টারের ওপর আক্রমণ এবং এই ধরনের আক্রমণ আমরা আগে দেখিনি। এটা ছিল স্বাধীন গণমাধ্যমের ওপর একটা আক্রমণ। ভয়ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ, জানমাল ধ্বংস করা, ভাঙচুর করা সভ্য সমাজের অংশ হতে পারে না।’
খলিলুর রহমান বলেন, বিএনপির যে ম্যান্ডেট, এই ম্যান্ডেট বাংলাদেশ ইতিহাসের সবচাইতে শক্তিশালী ম্যান্ডেট। সরকারের পক্ষ থেকে আমরা আমাদের কথাটুকু রাখবো।
প্রথম আলো ও ডেইলি স্টার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা যেন এই ধ্বংসস্তূপ থেকে, ভস্মের ওপর দাঁড়িয়ে থেকে আবার তাদের প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে গড়ে তুলতে পারেন। বাংলাদেশে সত্যিকারের স্বাধীন গণমাধ্যম হিসেবে আবার তাদের কর্ম সম্পাদন করতে পারেন সেই আশা করছি।

মাত্র এক ঘণ্টার বৃষ্টিতেই আবারও জলমগ্ন হয়ে পড়েছে চট্টগ্রাম নগরের বিস্তীর্ণ এলাকা। চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কারণে খালের স্বাভাবিক পানি প্রবাহে বাধা, দীর্ঘসূত্রতায় প্রকল্প শেষ না হওয়া, অর্থ ছাড়ে বিলম্ব এবং সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ঘাটতিকে এই পরিস্থিতির প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
১১ মিনিট আগে
রাজবাড়ীতে বজ্রপাতে সুমন আহম্মেদ (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় কোল থেকে ছিটকে পড়ে সামান্য আহত হলেও প্রাণে বেঁচে গেছে তাঁর সাড়ে ৩ বছর বয়সী মেয়ে সাফিয়া। বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
উপকূলবাসীর কাছে ২৯ এপ্রিল মানেই শোক, বেদনা আর হারানোর দীর্ঘশ্বাস। ১৯৯১ সালের এই দিনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের উপকূলীয় অঞ্চলে চালিয়েছিল নজিরবিহীন ধ্বংসযজ্ঞ। রাতের অন্ধকারে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় জনপদ, বিলীন হয়ে যায় হাজারো পরিবার।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমার থেকে বস্তায় করে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বস্তা বহনকারী ব্যক্তি ধাওয়া খেয়ে আবার ওই দেশে চলে গেছে বলে দাবি করেছে সংস্থাটি।
১ ঘণ্টা আগে