স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলা বাজারের একটি নালা থেকে ১৩৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে বিএসআরএম কারখানা সংলগ্ন একটি নালা পরিষ্কারের সময় এগুলো পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয়া জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নালা পরিষ্কারের সময় একটি বস্তা দেখতে পান। পরে সেটি খুলে বিপুল পরিমাণ ধাতব গুলির অংশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ বস্তাটি নিয়ে যায়।
বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, এগুলো তাজা গুলি নয়। গুলির সামনের অংশ (প্রজেক্টাইল)। এতে কার্তুজের খোসা বা প্রাইমার অংশ নেই।
তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা নালা পরিষ্কারের সময় এগুলো পেয়ে আমাদের খবর দেন। মোট ১ হাজার ৩৫০ রাউন্ড গুলির অংশ গণনা করে পাওয়া গেছে।
এসব কারা সেখানে ফেলে গেছে বা কি উদ্দেশে রাখা– এ বিষয়ে ওসি বলেন, এগুলো ব্যবহৃত সেটা নিশ্চিত। প্রশিক্ষণে ব্যবহৃত বা অন্য কোনো উৎস থেকে এসেছে কিনা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।

.png)

মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১ মিনিট আগে
ঢাকার আশুলিয়ায় এক সাবেক ছাত্রদল নেতার কাছে চাঁদা না পেয়ে তাঁর প্রতিষ্ঠানের ম্যানেজারসহ তিনজনকে টানা পাঁচ ঘণ্টা জিম্মি করে রেখেছিল সন্ত্রাসীরা। খবর পেয়ে উদ্ধার অভিযানে গেলে পুলিশের দিকে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে গেছে সন্ত্রাসী ‘শ্যুটার বাপ্পী’ ও তার সহযোগীরা।
৯ মিনিট আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮টা থেকে এর আগের ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৪৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২ ঘণ্টা আগে
হামের উপসর্গে শনিবার সকাল ৮টা পর্যন্ত থেকে এর আগের ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে নিশ্চিত ও সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ৬১৩ শিশু।
২ ঘণ্টা আগে