হাদির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করছে সরকার: ইনকিলাব মঞ্চইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার সরকার বহন করছে বলে জানিয়েছে সংগঠনটি। আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা, বাড্ডায় সমাবেশজুলাই ঐক্য প্ল্যাটফর্মের ডাকা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সোয়া চারটার দিকে রাজধানীর প্রগতি সরণির উত্তর বাড্ডা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হয়।
স্বাধীনতাবিরোধীদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় ছাত্রদলের গণস্বাক্ষরমহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি ও তার এ দেশীয় দোসর রাজাকার-আলশামসসহ সব স্বাধীনতাবিরোধী শক্তির নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সাতক্ষীরা শহর ছাত্রদল। এই দাবিতে সাতক্ষীরায় গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টায় শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এই কর্মসূচির আয়োজন করে তারা।
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধারইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্যপ্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেটটি রাজধানীর বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের হাইকমিশনারকে ডেকেছে ভারতের পররাষ্ট্র দপ্তরঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে ‘পদযাত্রা’ বা ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচির উত্তাপের মধ্যেই দিল্লিতে বাংলাদেশের হাই-কমিশনারকে জরুরি তলব করা হয়েছে। ভারতীয় মিশনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিদেশে কর্মী পাঠাতে সরকার এখনো দালাল নিয়ন্ত্রিত ব্যবস্থায় ঢুকতে পারেনি: প্রধান উপদেষ্টাপ্রবাসী কর্মসংস্থানের দীর্ঘদিনের সংকট নিরসনে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘সরকারের আন্তরিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও যে পরিমাণ সাফল্য অর্জিত হওয়ার কথা ছিল, তা এখনো সম্ভব হয়নি।’
বিজয়ের অনুষ্ঠানে ‘রাজাকারের পাঠ মঞ্চ’ নাটিকায় জামায়াত নেতাদের বাধা, শিক্ষার্থীদের প্রতিবাদলক্ষ্মীপুরের রামগতিতে বিজয় দিবসের অনুষ্ঠানে ‘রাজাকারের পাঠ মঞ্চ’ নাটিকায় বাধা দিয়েছেন জামায়াত ইসলামীর নেতারা। অনুষ্ঠানে ডিসপ্লে (যেমন খুশি তেমন সাজো) অংশে রাজাকারের হাতে নারী নির্যাতনের দৃশ্য পাঞ্জাবি-টুপি পরে অভিনয়কে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ বলে অভিযোগ করেছেন তাঁরা।
‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচির দিনে দুপুর ২টায় বন্ধ যমুনার ভারতীয় ভিসা কেন্দ্রভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা বা মার্চ টু হাইকমিশন কর্মসূচির দিনে হঠাৎ করেই কার্যক্রম বন্ধের ঘোষণা দিল রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)। ‘উদ্ভূত পরিস্থিতি’র কথা বলে আজ বুধবার দুপুর ২টার পর থেকে কেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রেইন ছাড়া শরীরের অন্যান্য সব অঙ্গ সক্রিয় রয়েছে হাদির: ইনকিলাব মঞ্চইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ব্রেইন ছাড়া শরীরের সব অঙ্গ সক্রিয় রয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেন।
নিজের বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার চান ইনু, আদালতে আবেদনজুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা, উসকানি ও ষড়যন্ত্রসহ মোট আটটি অভিযোগের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিচার চলছে।
জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল প্রসিকিউশনেরগুম এবং শতাধিক হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
বিএনপি নেতাকে গুলি করে হত্যাপাবনার ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে ইউনিয়ন বিএনপির এক নেতা নিহত হয়েছেন। তার নাম বীরু মোল্লা (৪৮)।
বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠাচ্ছে ইইউ, নেতৃত্বে ইভার্স ইজাবসআগামী বছরের ১২ ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক দল পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ লক্ষ্যে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবসকে প্রধান পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ওসমান হাদিকে হত্যাচেষ্টাকারী ফয়সলের মা-বাবা গ্রেপ্তারইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলার মূল আসামি ফয়সল করিম মাসুদের মা ও বাবাকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন আজদীর্ঘ অপেক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার (১৭ ডিসেম্বর)। সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে মূল অনুষ্ঠান শুরু হয়েছে।
ওসমান হাদিকে গুলির ঘটনায় ম্যাগজিন ও গুলি উদ্ধারইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফয়সল করিম মাসুদের বোনের বাসার পাশ থেকে দুটি ম্যাগজিন ও ১১টি গুলি উদ্ধার করেছে র্যাব। রাজধানীর আগারগাঁওয়ে কর্নেল গলিতে অভিযান চালিয়ে এসব গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
ভারতীয় ট্রলার ডুবিতে নৌবাহিনীকে জড়ানো ভিত্তিহীন ও বিভ্রান্তিকর: আইএসপিআরবঙ্গোপসাগরে একটি ভারতীয় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত সংবাদকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও ভুল তথ্য’ বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ।