বিজয় দিবসে ঢাবিতে মোদির ছবিতে আগুন, গোলাম আজমের ছবিতে জুতা নিক্ষেপবিজয় দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা মধুর ক্যান্টিনের সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতে আগুন এবং ডাকসু ভবনের সামনে গোলাম আজমের ছবিতে জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানিয়েছে।
বাংলাদেশের মানুষ সীমান্তে হত্যা বন্ধ চায়: ফেলানী এভিনিউ উদ্বোধনকালে উপদেষ্টাউপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘বাংলাদেশের মানুষ সীমান্তে হত্যা বন্ধ চায়। আমাদের বোন ফেলানী কাঁটাতারে ঝুলন্ত অবস্থায় জীবন দিয়েছিলেন—এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য এবং তাঁর প্রতি কী ধরনের নৃশংসতা হয়েছিল, সেটা প্রতিদিন মনে করিয়ে দেওয়ার জন্যই তাঁর নামে এই সড়কের নামকরণ করা হলো।’
ঢাবিতে ভিন্নধর্মী কর্মসূচিতে বিজয় দিবস উদযাপন করেছে বিভিন্ন ছাত্রসংগঠনমহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভিন্নধর্মী কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন ছাত্রসংগঠন।
ওসমান হাদির ছবিযুক্ত হেলমেটে বিডা চেয়ারম্যানের স্কাইজাম্পমহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তিতে সম্প্রতি গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ছবিসহ হেলমেট পরে প্যারাশুট থেকে ঝাঁপ দিয়েছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। একই সঙ্গে লাল-সবুজের পতাকা হাতে আকাশ থেকে ঝাঁপ দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ৫৪ জন প্যারাট্রুপার।
মৎস্য অধিদপ্তরের প্রকল্পমাছের নামে ‘পুকুর চুরির’ ছকভুয়া বিল, গাড়ির অপব্যবহার, অপ্রয়োজনীয় বিদেশ সফর– মৎস্য অধিদপ্তরের অনেক প্রকল্পেই রয়েছে এমন অভিযোগ। এর মধ্যে ‘আগের ছকে’ই রংপুরে ৪৫ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাবে অর্থ ব্যয়ের খাতগুলোতে এত বেশি অসংগতি যে খোদ পরিকল্পনা কমিশনই তুলেছে ১৩ ক্ষেত্রে আপত্তি।
দক্ষিণ এশিয়ায় শকুনের অস্তিত্ব সংকট: নিষেধাজ্ঞা সত্ত্বেও ফার্মেসিতে বিক্রি হচ্ছে বিষাক্ত ওষুধদক্ষিণ এশিয়ায় শকুন বিলুপ্তির জন্য দায়ী গবাদি পশুর চিকিৎসায় ব্যবহৃত বিষাক্ত ওষুধ এখনো বিভিন্ন অঞ্চলের ফার্মেসিতে বিক্রি হচ্ছে। ফলে দেশব্যাপী নিষেধাজ্ঞা সত্ত্বেও শকুনের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে। ভারত, নেপাল, বাংলাদেশ ও পাকিস্তানে পরিচালিত ফার্মেসি সমীক্ষায় এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
ওসমান হাদিকে সিঙ্গাপুরে যে হাসপাতালে নেওয়া হয়েছেসিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে সুনাম রয়েছে। আধুনিক চিকিৎসা, গবেষণা ও রোগীসেবার বিশ্বমানের মডেল হিসেবেও এ হাসাপাতালের নাম উল্লেখ করা হয়।
খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার বিষয়টি বিবেচনায় আছে: প্রধান উপদেষ্টাবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। বিষয়টি সবার জন্য উদ্বেগজনক উল্লেখ করে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বিচার, সংস্কার ও নির্বাচন এই মুহূর্তে প্রধান জাতীয় স্বার্থ: জোনায়েদ সাকিবিচার, সংস্কার ও নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, যারাই এখন সংস্কার ও নির্বাচনকে কোনোভাবে ব্যাহত করবে, তারা দেশ ও জনগণের স্বার্থের ঊর্ধ্বে অবস্থান নেবে।
বাংলাদেশের বিজয় দিবসকে নিজেদের দাবি করে ফেসবুকে মোদির পোস্টমহান বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে, দিবসটিকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেছেন তিনি। বাংলাদেশের নাম একবারও উল্লেখ করেননি মোদি।
স্মৃতিসৌধের গণকবরের ওপর ফটোসেশনের হিড়িকমহান মুক্তিযুদ্ধের ৫৪তম বছরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে দিনভর ভিড় জমান সাধারণ জনতা। আর শ্রদ্ধা জানাতে এসে কেউ কেউ জেনে-বুঝে, আবার কেউ কেউ না জেনেই পদদলিত করলেন স্মৃতিসৌধে থাকা গণকবর।
নির্বাচনের আগেই ফ্যাসিস্টরা ফিরতে চায় বলে চোরাগোপ্তা হামলা: প্রধান উপদেষ্টাড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘নির্বাচনের আগেই ফ্যাসিস্টরা ফিরে আসতে চায় বলে এভাবে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। নানা ভঙ্গিতে তারা এটা করবে। আরও কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে।’
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা: ভোটে বাধা দিলে প্রতিহত করুনআগামী জাতীয় নির্বাচনে ভোট বাক্সে ভোট জমা দিতে না পারলে কাঙ্ক্ষিত ভবিষ্যৎ রচনা করা যাবে না উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘কেউ বাধা সৃষ্টি করলে তাকে সুশৃঙ্খলভাবে প্রতিহত করুন। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন।’
পবিপ্রবিতে জামায়াতপন্থীদের নিয়ে উপাচার্যের বিজয়ের অনুষ্ঠান বয়কট করলেন বিএনপিপন্থীরাপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য-ট্রেজারারের বিরুদ্ধে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি জামায়াত-শিবিরপন্থীদের নিয়ে বিজয় দিবস উদ্যাপনের অভিযোগ তুলে অনুষ্ঠান বয়কট করেছেন বিএনপিপন্থী শিক্ষক-শিক্ষার্থীরা।
বিজয় দিবসের আগের রাতে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুনবীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের স্ত্রী মাহফুজা বেগম বলেন, ‘আমার স্বামী দেশের জন্য যুদ্ধ করেছেন। বিজয় দিবসের আগে তাঁর কবরে এমন কাজ আমাদের জন্য অসম্মানজনক ও কষ্টদায়ক।’
চবিতে বিজয় দিবসের সভায় সেই ‘বিতর্কিত’ উপ-উপাচার্য, বয়কট করল ছাত্রদলবুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্যকারী উপ-উপাচার্য (একাডেমিক) উপস্থিতি থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিজয় দিবসের আলোচনা সভা বয়কট করেছে শাখা ছাত্রদল। একই কারণে সভা বয়কট করেছে চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিকসহ বিভিন্ন হল সংসদে ছাত্রদল থেকে নির্বাচিত প্রতিনিধিরা।
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টামহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।