আসন্ন নির্বাচনে পুলিশকে ‘ঐতিহাসিক দায়িত্ব’ পালনের আহ্বান প্রধান উপদেষ্টারপ্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে ‘ঐতিহাসিক দায়িত্ব’ পালনে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। আসন্ন নির্বাচনকে দেশের জন্য ‘শত বছরের ভিত্তি নির্মাণের’ সুযোগ উল্লেখ করে তিনি এ দায়িত্বকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেন।
খালেদা জিয়া চোখ খুলেছেন, সাড়াও দিচ্ছেনরাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চোখ খুলেছেন। তিনি সাড়াও দিয়েছেন। আজ বৃহস্পতিবার তাঁর চিকিৎসাসংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে।
খালেদা জিয়াকে আগামীকাল সকালের মধ্যে লন্ডন নেওয়া হবেবিএনপির চেয়াপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) সকালের মধ্যেই উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে।
সকালে নিখোঁজ শিশু সাইমা, রাতে প্রতিবেশীর খাটের নিচে মিলল মরদেহঝিনাইদহে নিখোঁজের প্রায় ১৩ ঘণ্টা পর প্রতিবেশীর ঘর থেকে সাইমা আক্তার সাবা নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের পবহাটি গ্রামের ঈদগাহ পাড়ায় এ ঘটনা ঘটে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাজুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনে সহযোগিতার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগগত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও সাংবিধানিক বৈধতা নিয়ে সর্বোচ্চ আদালতে চলা আইনি বিতর্কের চূড়ান্ত অবসান ঘটেছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
খালেদা জিয়ার জন্য শুক্রবার সারা দেশে দোয়া ও প্রার্থনার আহ্বানতিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
সাতসকালে আবার ভূমিকম্প, এবারও উৎপত্তিস্থল নরসিংদীসাতসকালে আবারও রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়।
পোস্টাল ব্যালট গণনা হবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, নিবন্ধন ছাড়াল দেড় লাখএকই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের সিদ্ধান্তের কারণে ভোটগ্রহণের সময় বাড়ানোর বিষয়টি ইতিমধ্যেই বিবেচনায় নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাছাড়া দেশে প্রথমবারের মতো এবার পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করা হবে। এতে ভোট গণনার কার্যক্রম নিয়েও নতুন করে ভাবতে হচ্ছে ইসিকে।
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ ঠেকাতে মিথ্যাচার করছে তামাক কোম্পানি: ওয়েবিনারে বক্তারাবিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সরকারের চলমান সংশোধনী উদ্যোগ ঠেকাতে তামাক কোম্পানিগুলো বিভিন্ন প্রোপাগান্ডা ও মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন জনস্বাস্থ্য ও তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা।
ঘূর্ণিঝড় ও বন্যা: শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশের মানবিক সহায়তাপ্রধান উপদেষ্টার নির্দেশক্রমে শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো জরুরি মানবিক সহায়তা আজ বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টাব্যবসায়ীরা যে প্রক্রিয়ায় ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন, তার কোনো আইনগত ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
খুলনায় আদালত পাড়ায় জোড়া খুন: হয়নি মামলা, আটক যুবককে ফাঁসানোর অভিযোগখুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনের সড়কে গুলিতে দুই যুবক নিহতের ঘটনার তিন দিন পরও মামলা করেনি তাঁদের পরিবার। পরিবারের অন্য সদস্যদের নিরাপত্তার কথা বিবেচনা করে রাজি না হওয়ায় পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই।
ডেমরায় স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম, স্বামী আটকরাজধানীর ডেমরার বামইল মাতব্বর গলি এলাকার সোহাগ নামের এক ব্যক্তি তাঁর স্ত্রী মোরশেদা আক্তার (২৩) ও শাশুড়ি সাহিদা বেগমকে (৪০) এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছেন।
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টাবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর হাসপাতালে পৌঁছান তিনি। এসময় প্রায় আধ ঘণ্টা তিনি সেখানে অবস্থান করেন।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সড়ক অবরোধ, ভোগান্তিঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ ঘোষণার দাবিতে ঢাকা কলেজের সামনে নিউমার্কেটের সামনের সড়কটি বন্ধ করে দেন সাত কলেজের শিক্ষার্থীরা। বেলা দেড়টা থেকে বেলা ৩টা ৪০ পর্যন্ত তাঁরা এ সড়ক ব্লক করে রাখেন।
জুলাই গণহত্যা: জয়-পলকসহ ৪ জনের তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনেজুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়; সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।