স্ট্রিম প্রতিবেদক

ফেসবুকে সরকারের সমালোচনা করায় গ্রেপ্তার ও পরে জামিন পাওয়া বিবি সওদার মামলা প্রত্যাহারসহ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। আজ বুধবার (৮ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মহিলা বিভাগের সেক্রেটারী নূরুন্নিসা সিদ্দীকা, মহিলা বিভাগের কেন্দ্রীয় ও মহানগরী কর্মপরিষদ সদস্যসহ অন্য নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধন থেকে ঘোষিত আট দফায় সরকারের সমালোচনার কারণে গ্রেপ্তারের পুনরাবৃত্তি বন্ধ এবং মধ্যরাতে ওয়ারেন্ট ছাড়া কাউকে তুলে নেওয়ার সংস্কৃতি বন্ধের দাবি জানানো হয়। এছাড়া বিচার বিভাগের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গুম সংক্রান্ত অর্ডিন্যান্স পুনর্বহাল এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কারের জোর দাবি জানানো হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, বিবি সওদার জামিনই যথেষ্ট নয়; তাঁর বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে তাঁকে গ্রেপ্তারে যারা প্ররোচনা জুগিয়েছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে।
মহিলা বিভাগের সেক্রেটারী নূরুন্নিসা সিদ্দীকা সরকারের সমালোচনা করে বলেন, তাঁরা বারবার সংবিধানে আশ্রয় নিচ্ছেন। কিন্তু যে নির্বাচন হলো সেটা তো সংবিধানের বাইরে ছিল, সেটা কেন মেনে নিলেন? অর্থাৎ যেটা আমার পক্ষে সেটা আমি মানি, আর যেটা আমার পক্ষে না সেটা মানি না—এই দ্বিমুখী নীতি তাঁদের ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।
মহিলা বিভাগের সহকারী সেক্রেটারী সাঈদা রুম্মান বলেন, রক্তাক্ত জুলাইয়ের আন্দোলনের পর ৫ আগস্ট-পরবর্তী সরকারের কাছে জনগণ শান্তি ও স্বস্তি প্রত্যাশা করেছিল। কিন্তু দেশে অরাজকতা জিইয়ে রেখে সরকার জনগণের মৌলিক প্রত্যাশা পূরণে বারবার ব্যর্থ হচ্ছে।
কেন্দ্রীয় রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডা. হাবীবা চৌধুরী সুইট বলেন, সওদা সুমিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে সরকারকে সাধুবাদ জানাই। তবে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, তা লক্ষ রাখতে হবে। এসময় তিনি হামসহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানান।
আইন ও মানবসম্পদ সেক্রেটারী সাবিকুন্নাহার মুন্নী বলেন, বর্তমান সরকার ৫১ দিন পার করেছে। এরই মধ্যে তাঁদের যেসব কার্যক্রম দেখা যাচ্ছে, তার মাধ্যমে নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। প্রচার বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু নাগরিক স্বাধীনতায় হস্তক্ষেপ না করার আহ্বান জানান। তিনি বলেন, বিশেষ করে নারীর অধিকার ও মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। পেট্রোল পাম্পের দীর্ঘ লাইন দেখলেই নাগরিকদের সমস্যা বোঝা যায়।
ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের সেক্রেটারি আয়শা পারভীন অভিযোগ করেন, ফেসবুকে যারা নারীবিদ্বেষমূলক প্রচারণা চালাচ্ছে, তাদের অধিকাংশই সরকারি দলের। মহানগরী উত্তর মোহাম্মদপুর পূর্ব থানার কর্মপরিষদ সদস্যা ফাতিমা আক্তার হ্যাপী বলেন, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, তাঁরা দুটি জেনারেশনকে ধারণ করি। আমরা জেন-জি’র মা এবং জেন আলফা আমাদের ঘরে লালিত হচ্ছে। আমরা তাঁদের নিয়ে আমাদের আন্দোলন অব্যাহত রাখব।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬