প্রধান বিচারপতির বাসভবন, সুপ্রিম কোর্ট ও আশপাশ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধআগামীকাল রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির বাসভবন, মাজার গেটসহ আশপাশের বিভিন্ন স্থানে যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা সদস্যদের বিচারের আহ্বান বাগছাসেরমানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কয়েকজন সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তাঁদের গ্রেপ্তার না করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। পাশাপাশি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানানো হয়েছে ছাত্রসংগঠনটির পক্ষ থেকে।
বৃষ্টি উপেক্ষা করে সৈয়দ মনজুরুল ইসলামকে শ্রদ্ধা জানালেন শুভানুধ্যায়ীরাশহীদ মিনার থেকে সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয়। সেখানে বাদ জোহর তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফনের কথা রয়েছে।
পরিবেশ মানবাধিকার রক্ষাকারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে: রিজওয়ানা হাসানউপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কমিশনের সুপারিশকে কেবল নৈতিক শক্তি নয়, আইনি প্রভাবসম্পন্ন করতেই হবে। সালিশ বা মধ্যস্থতার মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্যও আইনগত কাঠামো থাকা জরুরি।
উপদেষ্টাদের নয়, জাতির সেফ এক্সিটের প্রয়োজন: আসিফ নজরুলগত ৫৫ বছর আমরা যে দুঃশাসন দেখলাম, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেখলাম, ব্যাংক থেকে টাকা উধাও হয়ে যাওয়া, এস আলম গ্রুপের কাজের লোককেও শেয়ারহোল্ডার বানিয়ে লুট করে নিয়ে যাচ্ছে। এই ভয়াবহ অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্রকাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন।
মায়ের লাশ আটকে সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিবাদ, ২০ ঘণ্টা পর দাফননোয়াখালীর কোম্পানীগঞ্জে ১২ শতক জমি নিয়ে বিরোধের জেরে মায়ের মরদেহ দাফন ২০ ঘণ্টা আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের এনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
দেশে ফিরেছেন শহিদুল আলমইসরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়ার পর দেশে ফিরেছেন খ্যাতনামা বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। আজ শনিবার ভোরে ঢাকায় ফেরেন তিনি। শহিদুল আলমের প্রতিষ্ঠিত স্বাধীন গণমাধ্যম সংস্থা দৃকের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও ২০০৬ সালে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
চারুকলা ও গেন্ডারিয়াতে বাধা: শরৎ উৎসব নিয়ে কী ঘটেছেপ্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আজ শুক্রবার (১০ অক্টোবর) অনুষ্ঠানটি আয়োজনের কথা থাকলেও বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় তা স্থগিত করা হয়।
আমরা সম্প্রীতির বন্ধনে থাকতে চাই: সুপ্রদীপ চাকমাপার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘আমরা সম্প্রীতির বন্ধনে থাকতে চাই এবং সম্প্রীতিই একমাত্র মৌলিক বিষয়। এটা নিয়েই পার্বত্য এলাকায় আমরা একসাথে থাকতে পারব।’
অতীশ দীপঙ্করের নামে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবি: স্বরাষ্ট্র উপদেষ্টামনীষী অতীশ দীপঙ্করের নামে বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করাকে সময়ের দাবি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আগামীকাল দেশে ফিরছেন শহিদুল আলমখ্যাতনামা বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আগামীকাল শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
লিবিয়া থেকে ফিরলেন আরও ৩০৯ বাংলাদেশিআফ্রিকার দেশ লিবিয়ার ত্রিপলি ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে ৩০৯ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬দেশের শীর্ষ পাঁচে জাহাঙ্গীরনগর, এগিয়ে গবেষণায়, শিক্ষায় পিছিয়েএলসেভিয়ার জার্নালের সঙ্গে যৌথ প্রযোজনায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬’ তালিকা প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা টাইমস হায়ার এডুকেশন।
শহিদুল আলমের মুক্তিতে কেন তুরস্কের সহায়তা নিল বাংলাদেশখ্যাতনামা বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এই মুক্তি সম্ভব হয় বাংলাদেশের দ্রুত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তুরস্ক।
ইসরায়েল থেকে মুক্তি পেয়ে শহিদুল আলম এখন তুরস্কেইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।
তুর্কি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টাইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কে যাচ্ছেন শহিদুল আলমপ্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনের বিষয়ে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন, জানান প্রেস সচিব।