স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল-২০২৬’ পাস হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদে কণ্ঠভোটে বিলটি পাস হয়। এই বিল পাসের ফলে অন্তর্বর্তী সরকারের জারি করা ‘সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ ২০২৫’ বাতিল হয়ে গেল। এর ফলে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট আইন বর্তমানে আর কার্যকর থাকছে না।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি উত্থাপন করেন। বিলটি উত্থাপনের পর রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন আপত্তি জানান। তিনি আইনমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন, আইনমন্ত্রী ইতিপূর্বে অন্তর্বর্তী সরকারের ওই অধ্যাদেশের পক্ষে কথা বলেছিলেন, তবে এখন কেন সেটি বাতিল করছেন?
উত্তরে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, আমি একজন আইনজীবী। একজন আইনজীবীর কাজ তাঁর মক্কেলের পক্ষে কথা বলা। সে সময় আমি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল ছিলাম। রাষ্ট্র আমার মক্কেল ছিল, তাই তখন আমি সরকারের পক্ষে কথা বলেছি। এখন আমি এই সরকারের আইনমন্ত্রী। আমরা চাই বিচার বিভাগ স্বাধীন ও স্বকীয়তায় পরিপূর্ণ হোক।
আখতার হোসেন বক্তব্য দেওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে নিয়ে মন্তব্য করতে গিয়ে একটি বিশেষ শব্দ ব্যবহার করেন। পরবর্তীতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ওই মন্তব্যটি সংসদীয় কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ (প্রত্যাহার) করেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৪ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে