ভিন্ন আঙ্গিকে নির্বাচনি ইশতেহার ঘোষণা ডাকসু প্রার্থীরঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব খালাসী গান ও কবিতার মাধ্যমে নিজের ইশতেহার ঘোষণা করেছেন।
তিন দাবিতে শাহবাগ মোড় অবরোধ বুয়েট শিক্ষার্থীদেরবিএসসি ডিগ্রি ছাড়া কাউকে প্রকৌশলী পদবি ব্যবহার করতে না দেওয়াসহ তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এসময়ে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন বুয়েট শিক্ষার্থীরা।
মনোনয়ন বাতিল হয়নি জুলিয়াস সিজারেরবিভিন্ন প্যানেল ও সাধারণ শিক্ষার্থীরা দাবি সত্ত্বেও মনোনয়ন বাতিল হয়নি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জুলিয়াস সিজার তালুকদারের।
ডাকসু নির্বাচন : দুদিন বন্ধ থাকবে টিএসসি মেট্রো স্টেশনআসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে।
ডাকসু নির্বাচনে চূড়ান্ত তালিকা প্রকাশ, ২৮ পদে লড়বেন ৪৭১ প্রার্থীঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।
ডাকসু নির্বাচনে ৩ স্তরের নিরাপত্তা, প্রবেশমুখে থাকবে সেনাবাহিনীঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) দিন আটটি ভোট কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে৷ প্রথম স্তরে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও প্রক্টরিয়াল দলের সদস্যরা, দ্বিতীয় স্তরে পুলিশ বাহিনী ও তৃতীয় স্তরে বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশমুখে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে সেনাবাহিনী অবস্থান করবে।
সেনা মোতায়েনের সিদ্ধান্ত বাতিলসহ ৪ দাবি ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলেরঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত বাতিলসহ চার দফা দাবি জানিয়েছে ‘অপরাজেয় ৭১- অদম্য ২৪’ প্যানেল।
ভারতে কারাভোগের পর ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফকাজের সন্ধানে ভারতে যাওয়ার পর ওই দেশের পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে কারাগারে ছিলেন বাংলাদেশি এই নাগরিকেরা।
রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাবিদেশি কূটনীতিক, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংগঠন এবং দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে কক্সবাজারে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক অংশীজন সংলাপের শেষ দিনে আজ মঙ্গলবার তারা রোহিঙ্গা শিবির ঘুরে দেখেন।
ডিজিটাল ব্যাংকের জন্য আবেদন চাইল বাংলাদেশ ব্যাংক, লাগবে ৩০০ কোটি টাকাবাংলাদেশ ব্যাংকের নীতিমালা বলা হয়েছে, ডিজিটাল ব্যাংক পরিচালনার জন্য প্রধান কার্যালয় থাকবে। সেবা প্রদানের ক্ষেত্রে এটি হবে স্থাপনাবিহীন। অর্থাৎ এই ব্যাংক কোনো ওভার দ্য কাউন্টার (ওটিসি) সেবা দেবে না। ডিজিটাল ব্যাংকের নিজস্ব কোনো শাখা বা উপশাখা, এটিএম, সিডিএম অথবা সিআরএমও থাকবে না। সব সেবাই হবে অ্যাপ–ন
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার বিষয়ে রিভিউ শুনানি শুরুতত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন শুনানি শুরু হয়েছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে এ শুনানি শুরু হয়।
রাজশাহীতে সেনাবাহিনীর পিকআপে ট্রাকের ধাক্কা, আট সেনাসহ আহত ৯দুর্ঘটনায় পিকআপে থাকা ৮ সেনাসদস্য ও ট্রাকচাকলকের একজন সহকারী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন সেনাসদস্যের শারীরিক অবস্থা গুরুতর।
রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল পেছালোআজ মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।
৩৬ ঘণ্টার বাংলাদেশ সফর নিয়ে যা বললেন ইসহাক দারগত শনিবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা এসেছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার দিবাগত রাতে ঢাকা ছাড়েন তিনি। ঢাকা ছাড়ার আগে ইসহাক দার তাঁর এক্স একাউন্টে একটি পোস্ট দিয়েছেন। এতে ৩৬ ঘণ্টার বাংলাদেশ সফরকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে চিহ্নিত করেছেন তিনি।
নিউইয়র্কে উপদেষ্টা মাহফুজের অনুষ্ঠানে কী ঘটেছিল, বর্ণনা দিলেন গোলাম মোর্তজাসম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রোপাগান্ডামূলক ভিডিও প্রচার করা হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিস। এদিকে কনস্যুলেটের জেনারেলের আয়োজনে ওই অনুষ্ঠানকে ঘিরে কী ঘটেছিল, তার ব
যে ছয় মাস আছি, প্রত্যেক জেলায় লিগ্যাল এইডের ব্যবস্থা করে যাব: আইন উপদেষ্টাআইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘সত্যিকারার্থে মানুষকে সেবা না দিতে পারলে আইন বা সরকারের প্রচেষ্টার কোনো মূল্য থাকবে না। আমাদের যে অর্থ আছে, ক্ষমতা আছে, সেটার যথাযথ ব্যবহারে আমরা অনেক কিছুই করতে পারি।’
রোহিঙ্গারা অধিকার নিয়ে মিয়ানমারে ফিরতে প্রস্তুত: খলিলুর রহমানরোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা তাদের অধিকার নিয়ে দেশে ফিরে যেতে প্রস্তুত।