
দেহভিত্তিক জ্ঞান ও শিল্পচর্চার মাধ্যমে সমাজ ও পরিবেশবিষয়ক আলোচনায় নতুন মাত্রা দিতে শিল্পকলায় ছয় মাসব্যাপী কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ‘এমবডিড কনসেপ্টস অব প্রকৃতি’ শীর্ষক এই কর্মশালার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সমাজবিজ্ঞানী সামিনা লুৎফা বলেন, ‘বর্তমান সময়ে পারফর্মিং আর্টস এবং প্রান্তিক জনগোষ্ঠী নানামুখী ঝুঁকির মুখে রয়েছে। এই কর্মশালায় ক্ষুদ্র আখ্যান (মাইক্রো-ন্যারেটিভ) অনুসন্ধানের মাধ্যমে পারফরম্যান্সভিত্তিক প্রতিবাদের ভাষা তৈরি করা হবে।’
অধিকারকর্মী শিরীন হক জানান, কর্মশালায় নারীদের কাঠামোগত সংগ্রামকে কেন্দ্র করে গবেষণাভিত্তিক পারফরম্যান্স তৈরি করা হবে।
কর্মশালার প্রথম দিনে ‘ইউজিং মাইক্রো-ন্যারেটিভস টু টেল আওয়ার স্টোরিজ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর অলটারনেটিভসের নির্বাহী পরিচালক ড. ইমতিয়াজ আহমেদ।
নারীদের সংগ্রামকে তুলে ধরে নৃত্যনাট্য নির্মাণের প্রশিক্ষণ দেওয়া এই কর্মশালায় অডিশনের মাধ্যমে ৩৫ জন নৃত্যশিল্পী, থিয়েটারকর্মী ও গবেষক অংশ নিচ্ছেন।
‘সাধনা’ ও ‘নৃত্যশিল্পী ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে এই কর্মশালায় সহায়তা দিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ব্রিটিশ কাউন্সিল ও ডব্লিউওডব্লিউ (WOW) ফাউন্ডেশন।
ছয় মাস ধরে চলা এই কর্মশালায় মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক থিয়েটার ব্যক্তিত্ব রেমন্ড ক্যাল্ডওয়েল, নৃত্যশিল্পী লুবনা মারিয়াম, সোহিনী দাস হার্টসম্যান, অভিনেত্রী নায়লা আজাদ নূপুর এবং সামিনা লুৎফা।
আয়োজকেরা জানিয়েছেন, অংশগ্রহণকারীদের নির্মিত নৃত্যনাট্য আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকার তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে পরিবেশন করা হবে।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
২৮ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
২ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে