স্ট্রিম প্রতিবেদক

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রীকে নিয়ে রাশেদের বক্তব্যকে আপত্তিকর আখ্যা দিয়ে শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর আসাদ গেট এলাকার বাসায় এই হামলা হয়।
এ সময় বাসার সামনে থেকে যুব জাগপার ক্রীড়া সম্পাদক জনি নন্দীকে নিয়ে যায় পুলিশ। পরে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জাগপা। এছাড়া বিকেলে পঞ্চগড়ে জাগপার কার্যালয়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা হামলা-ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছে দলটির নেতারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামীকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছে জাগপা।
রাশেদ প্রধান স্ট্রিমকে বলেছেন, ‘আমার একটি বক্তব্যকে কেন্দ্র করে সকালে বাসার সামনে একদল লোক জড়ো হয়ে মব করে। তারা কেউই নিজেদের পরিচয় দেননি। তবে তাদের কথাবার্তা শুনে মনে হয়েছে– সবাই বিএনপি ও যুবদলের সমর্থক বা নেতাকর্মী।’
যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু স্ট্রিমকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে রাশেদ প্রধানের বাসার সামনে ১৫-২০ জন জড়ো হয়। তারা বাসায় ইটপাটকেল ছুড়ে মারে। খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে।
তিনি জানান, একপর্যায়ে পুলিশের সামনে হ্যান্ডমাইকে জড়ো হওয়া ব্যক্তিরা বক্তৃতা দেয়। তারা রাশেদ প্রধানকে ‘রাজাকারের নাতি’ বললে যুব জাগপার ক্রীড়া সম্পাদক জনি নন্দী প্রতিবাদ জানান। প্রতিবাদ বাকবিতণ্ডা ও হাতাহাতিতে গড়ালে পুলিশ তাদের নিবৃত্ত না করে উল্টো জনি নন্দীকে নিয়ে যায়।
বাবলু আরও বলেন, রাশেদ প্রধানের বাসার সামনে যখন ‘মব’ হচ্ছিল, তখন আশেপাশের গলিতেও আমরা বিএনপি এবং যুবদলের নেতাকর্মীকে অবস্থান করতে দেখেছি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন স্ট্রিমকে বলেন, ‘জড়ো হওয়া আন্দোলনকারীদের কেউ বিএনপির কর্মী, স্বীকার করেননি। আমরা যতদূর জানি, আমজনতার দলের প্রধান তারেক রহমানের অনুসারীরা সেখানে ছিলেন।’
যুব জাগপার নেতা জনি নন্দীকে হেফাজতে নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘প্রতিবাদ চলাবস্থায় জনি নন্দীকে হঠাৎ এক ব্যক্তির ওপর চড়াও হতে দেখে পুলিশ তাঁকে হেফাজতে নিয়েছে। অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা জনির সঙ্গেও কথা বলব।’
জনি নন্দীর বিষয়ে রাশেদ প্রধান বলেন, একটি প্রতিনিধিদলকে মোহাম্মদপুর থানায় পাঠানো হয়েছে। জনি নন্দীর বিষয়ে কোনো তথ্য পাইনি। এ ঘটনায় শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।
যুব জাগপার নিন্দা
রাশেদ প্রধানের বাসায় ‘বিএনপি সমর্থকরা’ হামলা চালিয়েছে অভিযোগ করে এর নিন্দা জানিয়েছে যুব জাগপা। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, জনগণ ও বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বাকরুদ্ধ এবং বাসা অবরুদ্ধ করার মাধ্যমে চলছে বাংলাদেশের শাসন ব্যবস্থা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের পতিত স্বৈরাচারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।
তারা বলেন, রাশেদ প্রধান পতিত স্বৈরাচারবিরোধী বিএনপি ঘোষিত যুগপৎ আন্দোলনে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। জুলাই আন্দোলনে রাশেদ প্রধানের অবদান ছিল ‘হয় তো লাশ, না হয় ইতিহাস’। আজ যারা রাশেদ প্রধান এবং জাগপার রাজনীতির ইতিহাস খুঁজছেন, তারা বিগত ১৭ বছর গুপ্ত ছিলেন।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৬ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৪ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে