মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশুটি মারা গেছেকক্সবাজারের টেকনাফে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা আফনান (৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেনদিনাজপুরে কারাবন্দি থাকা ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন (৮৫) মারা গেছেন। আজ শনিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশে নিপাহ ভাইরাসে একজনের মৃত্যুর কথা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থাবিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, বাংলাদেশে বাদুড়বাহিত নিপাহ ভাইরাসের সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। তবে সংস্থাটির ধারণা, এই মৃত্যুর পরও এই ভাইরাস আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ার ঝুঁকি এখনো কম।
৪ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ: শ্রীমঙ্গলে তাপমাত্রা ৮.৪ ডিগ্রিরাজধানীতে শীতের তীব্রতা কিছুটা কমলেও দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে এখনো মৃদু শৈত্যপ্রবাহ চলছে। মৌলভীবাজার, পঞ্চগড়, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে বর্তমানে এই মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
শ্রদ্ধা ও ভালোবাসায় বাউল সাধক সুনীল কর্মকারকে শেষ বিদায়প্রখ্যাত বাউল সাধক সুনীল কর্মকারকে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত করে গৌরীপুরে সমাহিত করা হয়েছে। গুণী এই শিল্পীর বিদায়ে ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
ইশতেহারে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতসহ ২২ প্রতিশ্রুতি খেলাফত মজলিসেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২২ দফা ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফতে মজলিস। দলটির ইশতেহারে বলা হয়েছে, রাজনীতি হবে আমানত, ক্ষমতা হবে জবাবদিহিমূলক এবং রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহভীতি, ন্যায়বিচার ও মানবিকতার ভিত্তিতে।
শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ, যান চলাচল স্বাভাবিকপাল্টাপাল্টি ধাওয়া আর সংঘর্ষের দিনভর উত্তপ্ত ছিল বাংলা মোটর থেকে শাহবাগ এলাকা। এতে যান চলাচল বন্ধের পাশাপাশি থমথমে পরিস্থিতি তৈরি হয়। তবে রাত পৌনে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক এবং পুনরায় যান চলাচল শুরু হয়েছে।
ইনকিলাব মঞ্চের ওপর হামলার প্রতিবাদে রাবি-জাবিতে বিক্ষোভশরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্র নেতাদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
হামলা নির্বাচন বানচালে, ইউনূসও নিরাপদ নন: জাবেরইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, যারা আমাদের ওপর হামলা করেছে, তারা যেকোনো মুহূর্তে যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের ওপর আক্রমণ করতে পারে বলে আশঙ্কা করছি। কারণ হামলার সঙ্গে শেখ হাসিনার পুলিশ লীগের আক্রমণের পুরোপুরি মিলে যাচ্ছে।
ঢামেকে ৯৯ আন্দোলনকারী, পরিচালক বললেন, গুলিবিদ্ধ কেউ নেইঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইনকিলাব মঞ্চের অনেক নেতাকর্মী চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, চিকিৎসা নিতে আসাদের মধ্যে কারও শরীরে গুলি লাগেনি।
শাহবাগ এলাকায় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়াশাহবাগ থেকে সরিয়ে দেওয়ার পর ইনকিলাব মঞ্চের কর্মীরা আশেপাশের এলাকায় অবস্থান নেন। সেখান থেকে মাঝেমধ্যে সড়কে এসে পুলিশ লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছে।
ইনকিলাব মঞ্চের আহতদের দেখতে ঢামেকে জামায়াত নেতারাইনকিলাব মঞ্চের চিকিৎসাধীন সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ আহতদের দেখতে ঢাকা মেডিকেলে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।
ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ছত্রভঙ্গে গুলি করা হয়নি: সরকারের বিবৃতিআন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী আগ্নেয়াস্ত্রের ব্যবহার করেনি বলে দাবি করেছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুকের পোস্টে এ দাবি করা হয়েছে।
ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সাংবাদিকদের ওপর পুলিশি হামলার অভিযোগরাজধানীর রমনায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহের সময় কয়েকজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। পুলিশ অবশ্য বলছে, এই ব্যাপারে তাদের কাছে কেউ অভিযোগ করেনি।
রাশিয়ার আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬-এ অংশগ্রহণের আবেদন প্রক্রিয়া শুরুরাশিয়ার আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬-এ অংশ নিতে বিশ্বজুড়ে তরুণদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। সফলভাবে নির্বাচিত প্রার্থীদের যাতায়াতসহ সকল খরচ বহন করবে আয়োজকরা।
১২৭ বছরের পুরোনো ডাক আইন পরিবর্তনের অনুমোদনযুগোপযোগী ও ডিজিটাল ডাকসেবা নিশ্চিত করতে ১২৭ বছরের পুরোনো ডাক আইন পরিবর্তন করে ‘ডাকসেবা অধ্যাদেশ, ২০২৬’ চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
জাপানে শুল্কমুক্ত সুবিধা পাবে ৭৩৭৯ বাংলাদেশি পণ্যবাংলাদেশ ও জাপানের মধ্যে আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি’ (ইপিএ) স্বাক্ষরিত হয়েছে।