স্ট্রিম প্রতিবেদক

স্কুলছাত্রী রামিসা হত্যার ‘অতি দ্রুত’ বিচার দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সোমবার (১ জুন) এই হত্যাকাণ্ডের বিচারের জন্য নতুন করে কোনো আলামতের প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি।
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে সোমবার বিকেলে রাজধানীর জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন শফিকুর রহমান। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, 'গত ১৯ মে রামিসা হত্যাকাণ্ড হয়েছে। সেদিন দিবাগত রাতেই আমি হজের সফর শুরু করি। ওই সময়ই খবর পাই যে এ ধরনের একটি নৃশংস ঘটনা ঘটেছে। আমার সহকর্মীদের অনুরোধ করেছিলাম যে আমরা সবাই সেখানে যাব, তাঁদের সান্ত্বনা দেব এবং তাঁদের কষ্টের অংশীদার হব।'
এ সময় জামায়াত আমির বলেন, 'আমরা সারা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে দাবি জানাই, রামিসা হত্যাকাণ্ডের বিচার অতি দ্রুত সম্পন্ন করতে হবে। কোনো আলামতের প্রয়োজন নেই, আলামত স্পষ্ট। অভিযুক্ত ও তাঁর স্ত্রী কোনোভাবেই রেহাই পেতে পারেন না। এ দুজনকে বিচারের আওতায় আনতে হবে।'
শফিকুর রহমান বলেন, 'এখন ধানাইপানাই করে আরও কারও নাম বলতে পারে বিচারকে দীর্ঘসূত্রতায় ফেলতে। এটি একটি চক্রান্ত। রামিসার বিচার নিয়ে কোনো তামাশা করা হোক আমরা তা চাই না।'
তিনি বলেন, 'আমাদের দাবি স্পষ্ট—যারা এ ধরনের ঘৃণ্য ও বর্বরোচিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। যারা এভাবে আত্মস্বীকৃত ধর্ষণকারী ও হত্যাকারী, এদের বিচার লম্বা হওয়া মানেই হলো এদের সহযোগিতা করা এবং অন্যায়ের পক্ষ নেওয়া।' তিনি আরও বলেন, 'বিচারের নামে অবিচার, দীর্ঘসূত্রতা এবং তামাশার কারণে বিচারব্যবস্থার প্রতি মানুষের কোনো আস্থা নেই। আমরা চাই বিচার বিভাগ শতভাগ স্বাধীন হোক এবং পূর্ণ স্বাধীনতা নিয়ে তারা ন্যায়বিচার করুক।'
বিরোধীদলীয় নেতা আরও বলেন, 'আমি অনুরোধ করব, আত্মস্বীকৃত এ ধরনের অপরাধীর পক্ষে কোনো আইনজীবী যেন আদালতে না দাঁড়ান। আমি আহ্বান জানাব, এ বিষয়টি নিয়ে কেউ যেন রাজনীতি না করেন। এটি আমাদের ইজ্জত বাঁচানোর লড়াই। এই মেয়ের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন না হলে হাশরের দিন আমরা সবাই আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। আমরা সেই আসামি হতে চাই না।'
আগামী ৭ জুন শুরু হতে যাওয়া জাতীয় সংসদের বাজেট অধিবেশনে রামিসাসহ হত্যাকাণ্ডের শিকার নারীদের পক্ষে দাঁড়াবেন বলেও জানান তিনি। জামায়াত আমির বলেন, 'আসুন এ ব্যাপারে সোচ্চার ও সরব হই। আমি কথা দিচ্ছি, আমরা এ নিয়ে রাজপথে আছি এবং সংসদেও থাকব। এ দেশ আমাদের। এই মানবতাকে জাগিয়ে তোলা ও বাঁচিয়ে রাখা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।'
বর্তমানে রামিসার মা-বাবা দুজনেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। শফিকুর রহমান তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং রামিসার আত্মার মাগফিরাত প্রার্থনা করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমিরের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আবদুল বাতেনসহ অন্য নেতারা।

জ্বালানি ও সারের দাম বৃদ্ধিতে উৎপাদন ব্যয় বাড়লেও ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। গণসংহতি আন্দোলন আয়োজিত এক প্রাক-বাজেট আলোচনায় এই সংকট কাটাতে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক সবার ব্যাংক উল্লেখ করে গ্রহণযোগ্য কেউকে নিয়োগের পরামর্শ দিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।
৬ ঘণ্টা আগে
তেল, গ্যাস, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে আগামীকাল রোববার (৭ জুন) রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ খেলাফত মজলিস।
৭ ঘণ্টা আগে
আগামী বাজেটে বরাদ্দ প্রতিটি পয়সা জনগণের কাজে ব্যয় হচ্ছে কিনা, তা নজরদারি করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ফ্যামিলি কার্ডের অর্থসংস্থান কীভাবে হবে– সে প্রশ্নও তুলেছেন তিনি।
১ দিন আগে