স্ট্রিম প্রতিবেদক

নানা আয়োজনের মধ্য দিয়ে পয়লা বৈশাখ উদযাপন করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। দলটির সংস্কৃতি সেলের উদ্যোগে ‘নাগরিক বর্ষবরণ ১৪৩৩’ আয়োজনে রয়েছে বৈশাখী র্যালি, বাউল গান, নৃত্য, আবৃত্তি, লোকজ পরিবেশনা এবং দেশীয় ঐতিহ্যের নানান ছোঁয়া।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর বাংলামোটরের নেভি গলি থেকে বৈশাখী র্যালী শুরু করে দলটির নেতা-কর্মীরা, এ সময় উৎসুক জনতাও অংশ নেয় র্যালিতে। পরে শাহবাগ ঘুরে র্যালিটি আবার নেভি গলিতে এসে শেষ হয়। র্যালিতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, আরিফুল ইসলাম আদীব, সার্জিস আলম, আলাউদ্দীন মোহাম্মদ, সাইফ মুস্তাফিজ, নুসরাত তাবাসসুম প্রমুখ।
এ দিকে দলটির পক্ষ থেকে নেভি গলিতে আয়োজিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা। মেলায় রয়েছে বায়োস্কোপ, মুড়ি-মুড়কিসহ নানান দেশীয় খাবারের পসরা। এসবের বাইরে কেউ মাটির নানান তৈজসপত্র নিয়েও বসেছে মেলায়। আজ সন্ধ্যা পর্যন্ত এসব আয়োজন চলবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে গান পরিবেশনে থাকছেন চ্যানেল আই সেরা কন্ঠশিল্পী আশিক এবং বাউলশিল্পী কাজল দেওয়ান।
এনসিপির সংস্কৃতি সেল সম্পাদক লুৎফর রহমান জানান, ‘মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের আয়োজন। আমাদের আয়োজনের অংশ হিসেবে নেভি গলিতে বসেছে বৈশাখী মেলা। এ আয়োজনে থাকছে গান, নৃত্য, বায়োস্কোপসহ বাঙালিয়ানার নানা অনুষঙ্গ। মুড়ি-মুড়কি ও জিলাপির আয়োজনও থাকছে।
এ ছাড়া সরকারি নির্দেশনা মোতাবেক আজ সন্ধ্যা ৬টার আগেই মেলার কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন এনসিপির সংস্কৃতি সেলের এই সম্পাদক।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬