স্ট্রিম প্রতিবেদক

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে দেশের হয়ে রৌপ্য জয়ী খই খই সাই মারমার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর পক্ষে শনিবার (২০ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক আর্থিক অনুদান পৌঁছে দেন।
এ সময় আমিনুল জানান, যতদিন খই খই সাই মারমা প্রতিষ্ঠিত হতে না পারবেন, ততদিন তাঁর পাশে থাকবে বিএনপি।
রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমসে জাবেদ আহমেদের সঙ্গে জুটি বেঁধে রৌপ্য জেতেন সাই মারমা। গত ১৪ নভেম্বর তিনি দেশে ফেরেন। দক্ষিণ এশিয়ার বাইরে কোনো প্রতিযোগিতায় এটাই বাংলাদেশের প্রথম টেবিল টেনিস পদক।
কৃষক পরিবার থেকে উঠে আসা সাই মারমার চলার পথটা মোটেই সহজ ছিল না। বাবা ক্যহ্লাখই মারমার পাশাপাশি মা মোহ্লাচিং মারমাও কৃষিকাজ করেন। সাই মারমা অনেক কষ্ট পেরিয়ে বর্তমানে বিকেএসপির উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
সাই মারমা সাংবাদিকদের বলেছিলেন, গ্রামে আমাদের বাড়ির অবস্থা ভালো নয়। সলিডারিটি গেমসে খেলে যে টাকা পাব, তা দিয়ে মা-বাবার জন্য সুন্দর একটা ঘর বানিয়ে দিতে চাই।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১০ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৩৮ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে