স্ট্রিম প্রতিবেদক

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রায় চরম ভোগান্তি ও অব্যবস্থাপনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলাম।
বৃহস্পতিবার জামায়াতে ইসলামের পক্ষ থেকে বিবৃতিতে দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এ সময় তিনি বলেন, প্রতিবছর ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ নাড়ির টানে নিজ নিজ গন্তব্যে ছুটে যান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যাত্রীসাধারণকে এবারের ঈদ যাত্রায় সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘সড়ক, রেল ও নৌপথে যানজট, টিকিট সংকট, অনিয়ম এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এতে সাধারণ মানুষের কষ্ট আরও বেড়ে যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক ও অনভিপ্রেত। পরিবহন সংশ্লিষ্ট অসাধু চক্র সুযোগকে কাজে লাগিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে, যা সম্পূর্ণ অমানবিক ও অনৈতিক। এ ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।’
বিবৃতিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসমূহ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী ভ্রমণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। একইসঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর নজরদারি জোরদার করতে হবে। সংশ্লিষ্ট সকল পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করে ঈদযাত্রায় মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং জনগণ নির্বিঘ্নে তাদের প্রিয়জনের কাছে পৌঁছাতে সক্ষম হবে।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬