জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

ফাঁসির মঞ্চ থেকে সংসদে জামায়াতের আজহার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রংপুর

স্ট্রিম গ্রাফিক

মানবতাবিরোধী অপরাধের দায়ে একসময় ফাঁসির দণ্ডাদেশ পাওয়া এ টি এম আজহারুল ইসলাম এবারের নির্বাচনে রংপুর-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জামায়াত নেতা এ টি এম আজহারুল ৫৯ হাজার ৭৭০ ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আলী সরকারকে পরাজিত করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে আজহারুল পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬৮০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী সরকার পেয়েছেন ৭৯ হাজার ৯১০ ভোট।

রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের বাসিন্দা আজহারুল ২০১২ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হন। ২০১৪ সালে ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং ২০১৯ সালে আপিল বিভাগ তা বহাল রাখেন। তবে ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৫ সালের ২৭ মে সুপ্রিম কোর্টের রিভিউ শুনানিতে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পান।

বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় এ টি এম আজহারুল বলেন, ‘এ বিজয় আমার নয়, জনগণের। ভোটাররা আমাকে ভোট দিয়ে চাঁদাবাজদের প্রত্যাখ্যান করেছেন।’ তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেন, ‘যারা ভোট দেয়নি, তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না; বরং তাদের বুকে টেনে নিতে হবে।’ তিনি তাঁর নির্বাচনী এলাকাকে চাঁদাবাজমুক্ত করার এবং কারও ওপর অন্যায় না করার অঙ্গীকার করেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত