স্ট্রিম প্রতিবেদক

বিশ্বের প্রাচীন বিতর্ক সংগঠন ‘অক্সফোর্ড ইউনিয়ন’ থেকে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সাহসী ভূমিকার স্বীকৃতি হিসেবে এই আমন্ত্রণ পেয়েছেন তিনি।
অক্সফোর্ড ইউনিয়নের সভাপতি আরওয়া এলরাইশের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছেন এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা।
তিনি বলেন, অক্সফোর্ড ইউনিয়নের ডিবেট ইনভাইটেশন পেয়েছেন সারজিস আলম। এটি আমাদের জন্য এবং বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য বড় অর্জন।
অক্সফোর্ড ইউনিয়ন থেকে পাঠানো চিঠিতে সারজিস আলমের উদ্দেশে বলা হয়েছে, বাংলাদেশে জেনারেশন জেড-এর নেতৃত্বাধীন বিক্ষোভ যেভাবে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, তা ইতিহাসের অন্যতম বড় রাজনৈতিক মোড়।
চিঠিতে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে এবং ২০২৪ সালের জুলাইয়ে কারাবরণসহ সারজিস আলমের ব্যক্তিগত ত্যাগ ও নেতৃত্ব বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। সারজিস আলমকে মূলত অক্সফোর্ড ইউনিয়নের ঐতিহ্যবাহী ‘বৃহস্পতিবারের বিতর্ক’– এ অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
বিতর্কের মূল বিষয়বস্তু হিসেবে ‘This House Believes Modern Youth Activism is Primarily Performative’ উল্লেখ করা হয়েছে। চিঠিতে আগামী এপ্রিল থেকে জুনের মধ্যে যেকোনো একটি বৃহস্পতিবারের বিতর্কে অংশ নেওয়ার জন্য সারজিস আলমকে অনুরোধ জানানো হয়েছে।
১৮২৩ সালে প্রতিষ্ঠিত অক্সফোর্ড ইউনিয়নে এর আগে বিভিন্ন সময় দালাই লামা, মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এবং রানী দ্বিতীয় এলিজাবেথের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিরা বক্তব্য দিয়েছেন।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬