স্ট্রিম সংবাদদাতা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের সহযোগী দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।
নুরুল হক নুর বলেন, ‘ফ্যাসিবাদ নিষিদ্ধ হলেও তাদের দোসরদের আস্ফালন এখনো দেখা যায়। গত ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল ১৪ দলের শরিকেরা। তাদের মধ্যে একটি ছিল জাতীয় পার্টি। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। অন্তর্বর্তী সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, অবিলম্বে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।’
নুরুল হক আরও বলেন, ‘প্রফেসর ইউনূসকে বলতে চাই, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন, প্রশাসনকে ঢেলে সাজান। অন্যথায় নির্বাচন করে বিদায় নিতে হবে। কারণ সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এই পরিস্থিতি চলতে থাকলে নির্বাচনের আগে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আরও জোরালো হবে ও আমাদের অবস্থানও হয়তো সেদিকেই যাবে।’
গত এক বছরে কোনো সিন্ডিকেট ভাঙেনি, চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু ব্যক্তি ও হাত বদল হয়েছে বলে অভিযোগ করে নুরুল হক নুর বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিল এই সরকার সবার জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করবে, কিন্তু বাস্তবে তা হয়নি। ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে আমরা জীবন দিয়ে লড়েছি, নতুন বাংলাদেশ উপহার দিয়েছি। অথচ ফ্যাসিবাদের বিচারে এখনো অগ্রগতি নেই।’
ব্রাহ্মণবাড়িয়া গণঅধিকার পরিষদের জেলা সভাপতি আশরাফুল হাসান তপুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

সরকারের সুন্দর সুন্দর কথার আড়ালে প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেটটি দেশের ইতিহাসের অন্যতম বড় একটি ঘাটতি ও ঋণনির্ভর বাজেটে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
৬ ঘণ্টা আগে
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১০ জুন) নিজেদের ওয়েবসাইটে এই খসড়া প্রকাশ করে ইসি। খসড়ায় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের জন্য একই ধরনের আচরণবিধি রাখা হয়।
১৩ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
১ দিন আগে
বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
১ দিন আগে