স্ট্রিম প্রতিবেদক

সংস্কার নিয়ে চূড়ান্ত আলাপ না করেই অধ্যাপক ইউনূস নির্বাচনের ঘোষণা দিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
আজ রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে এসব বলেছেন ডা. তাহের।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেছেন, ‘আপনি যেভাবে নির্লিপ্ত আছেন, একটা ভেজাল লাগাইয়া দিয়া, এটা আপনাকে সেভ করবে না, বাংলাদেশকেও সেভ করবে না।’
একটি সুষ্ঠু, অবাধ ও জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি উল্লেখ করে ডা. তাহের বলেন, 'নির্বাচন সঠিকভাবে না করতে পারলে এই সরকারকেও মানুষ ঘৃণা করা শুরু করবে। ড. ইউনূসের জীবনের সবচেয়ে বড় কালিমা হবে এটি। এ জন্য রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রধান উপদেষ্টার দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি। এটি হলে জনগণের আত্মত্যাগ অধিকার প্রতিষ্ঠার উপাদান হিসেবে রূপান্তর হতে পারে।'
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর এই নায়েবে আমীর আরও বলেন, ‘এখন একটা রাষ্ট্রকে, পুরা দেশকে একটা ডিফেন্সের জায়গায় নিয়ে গেছেন ড. ইউনূস। একটি দল নানাভাবে ম্যানেজ করে তারা বলছে, নির্বাচনে যাব। এবং (তারা) ছুঁড়ে দিচ্ছে একটি প্রশ্ন যে “আপনারা কি নির্বাচনে যাবেন, নাকি যাবেন না।” আমরা নির্বাচনে যাব, কি যাব না, এটা তো আজকের মৌলিক প্রশ্ন নয়। এদেশের মানুষের মৌলিক প্রশ্ন সংস্কার চান কি না, নাকি সেই আগের আইয়ামে আওয়ামী জাহিলিয়্যাতের দিকে আপনি ফিরে যেতে চান। আজকের প্রশ্ন হচ্ছে, যেগুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলোর আইনি ভিত্তি হবে কি হবে না।’
‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ (পিআর) পদ্ধতির আবশ্যকতা’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে ‘দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ’। এতে প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার পোস্ট ডক্টরাল ফেলো ড. শিব্বির আহমেদ।
এই অনুষ্ঠানের আগে প্রেসক্লাবের মানিক মিয়া হলে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত ‘পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই জাতীয় সনদ-২০২৫-এর আইনি ভিত্তি’ শিরোনামের গোলটেবিল বৈঠকে ডা. তাহের বলেছেন, ‘দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিপ্লব অপূর্ণ রয়ে যাবে। সংস্কারবিহীন নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদ জন্ম নেবে। যারা আওয়ামী আমলের মতো স্বৈরাচার ফিরিয়ে আনতে চায়, তারাই সংস্কার ছাড়া নির্বাচন চায়।’

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
২ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৪ ঘণ্টা আগে